প্রেমে পড়েছেন মিষ্টি জান্নাত!

প্রেমে পড়েছেন ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা মিষ্টি জান্নাত। দীর্ঘদিনের একাকিত্বতা ঝেড়ে ফেলে অভিনেত্রী এবার নতুন এক সম্পর্কের জালে জড়িয়েছেন বলে শোনা যাচ্ছে শোবিজ অঙ্গনে ।  জানা যায়, এক ব্যবসায়ীর প্রেমে পড়েছেন এই সুন্দরী। কয়েক মাস ধরেই রাজধানীর বিভিন্ন অভিজাত রেস্টুরেন্ট, কফিশপ এবং বিনোদন কেন্দ্রগুলোতে তাদের একসঙ্গে সময় কাটাতে দেখা গেছে। এমনকি দেশের বাইরে ভ্রমণের পরিকল্পনাতেও তাদের একসঙ্গে থাকার বিষয়টি নিয়ে আলোচনা চলছে। যদিও এ বিষয়টি নিয়ে এখনো প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি মিষ্টি জান্নাত কিংবা সংশ্লিষ্ট ওই ব্যবসায়ী। তবে গণমাধ্যমের খবর অনুযায়ী, মিষ্টি জান্নাত ফ্যাশন ডিজাইনার ও ব্যবসায়ী আদিল খানের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন বলে জানা যায়। তাদের দুজনের মধ্যে বোঝাপড়া বেশ ভালো এবং তারা একে অপরের সান্নিধ্যে স্বচ্ছন্দ। ফলে তাদের সম্পর্কটি বেশ গভীর পর্যায়ে পৌঁছেছে বলেই ধারণা করা হচ্ছে। এদিকে অনেকেই এটিকে গুঞ্জন বলেই উড়িয়ে দিচ্ছেন, আবার কেউ কেউ বলছেন, সময় হলেই বিষয়টি আনুষ্ঠানিকভাবে প্রকাশ পাবে। উল্লেখ্য, চিত্রনায়িকা মিষ্টি জান্নাত তার অভিনয় নিয়ে আলোচনায় তেমন না থাকলেও ব্যক্

প্রেমে পড়েছেন মিষ্টি জান্নাত!

প্রেমে পড়েছেন ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা মিষ্টি জান্নাত। দীর্ঘদিনের একাকিত্বতা ঝেড়ে ফেলে অভিনেত্রী এবার নতুন এক সম্পর্কের জালে জড়িয়েছেন বলে শোনা যাচ্ছে শোবিজ অঙ্গনে । 

জানা যায়, এক ব্যবসায়ীর প্রেমে পড়েছেন এই সুন্দরী। কয়েক মাস ধরেই রাজধানীর বিভিন্ন অভিজাত রেস্টুরেন্ট, কফিশপ এবং বিনোদন কেন্দ্রগুলোতে তাদের একসঙ্গে সময় কাটাতে দেখা গেছে।

এমনকি দেশের বাইরে ভ্রমণের পরিকল্পনাতেও তাদের একসঙ্গে থাকার বিষয়টি নিয়ে আলোচনা চলছে। যদিও এ বিষয়টি নিয়ে এখনো প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি মিষ্টি জান্নাত কিংবা সংশ্লিষ্ট ওই ব্যবসায়ী।

তবে গণমাধ্যমের খবর অনুযায়ী, মিষ্টি জান্নাত ফ্যাশন ডিজাইনার ও ব্যবসায়ী আদিল খানের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন বলে জানা যায়। তাদের দুজনের মধ্যে বোঝাপড়া বেশ ভালো এবং তারা একে অপরের সান্নিধ্যে স্বচ্ছন্দ। ফলে তাদের সম্পর্কটি বেশ গভীর পর্যায়ে পৌঁছেছে বলেই ধারণা করা হচ্ছে।

এদিকে অনেকেই এটিকে গুঞ্জন বলেই উড়িয়ে দিচ্ছেন, আবার কেউ কেউ বলছেন, সময় হলেই বিষয়টি আনুষ্ঠানিকভাবে প্রকাশ পাবে।

উল্লেখ্য, চিত্রনায়িকা মিষ্টি জান্নাত তার অভিনয় নিয়ে আলোচনায় তেমন না থাকলেও ব্যক্তিগত জীবন নিয়ে একাধিকবার হোন খবরের শিরোনাম। তবে এবার দেখার বিষয় নতুন এই সম্পর্ক নিয়ে তিনি মুখ খুলবেন কিনা। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow