প্রেরণায় উজ্জ্বল, অর্জনে অদম্য চার নারী পেলেন ‘রাঁধুনী কীর্তিমতী সম্মাননা ২০২৫’

সমাজকল্যাণ, সাংবাদিকতা, উদ্যোক্তা ও ক্রীড়াঙ্গনে বিশেষ অবদান রাখার জন্য চার নারী পেলেন ‘রাঁধুনী কীর্তিমতী সম্মাননা ২০২৫’। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে গত ৭ মার্চ রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এক অনুষ্ঠানের মাধ্যমে তাদের হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়। স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড-এর ব্র্যান্ড ‘রাঁধুনী’-র নিয়মিত এই আয়োজনটি এবারে ২০-তম বছরে পদার্পণ করেছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রাপ্ত মনোনয়ন এবং অভিজ্ঞ বিচারকমণ্ডলীর দীর্ঘ বিচারপ্রক্রিয়ার মাধ্যমে চূড়ান্তভাবে চার কীর্তিমতী নির্বাচিত হয়েছেন। বিশেষজ্ঞ প্যানেলে নির্বাচক হিসেবে ছিলেন এখন টিভি-র সম্পাদকীয় প্রধান তুষার আবদুল্লাহ, ব্যবসায়িক প্রতিষ্ঠান গুটিপা-র প্রতিষ্ঠাতা তাসলিমা মিজি, সিনিয়র সাংবাদিক মোস্তফা মামুন এবং ডিক্যাস্টালিয়া লিমিটেড-এর পরিচালক সাবিলা ইনুন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড-এর প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ পারভেজ সাইফুল ইসলাম। তিনি তার বক্তব্যে বলেন, “আন্তর্জাতিক নারী দিবসের প্রেক্ষাপটে ‘গিভ টু গেইন’ থিমটি আমাদের কাছে একটি সুস্পষ্ট অঙ্গীকারের প্রতিফলন। আমরা বিশ্বাস

প্রেরণায় উজ্জ্বল, অর্জনে অদম্য চার নারী পেলেন ‘রাঁধুনী কীর্তিমতী সম্মাননা ২০২৫’

সমাজকল্যাণ, সাংবাদিকতা, উদ্যোক্তা ও ক্রীড়াঙ্গনে বিশেষ অবদান রাখার জন্য চার নারী পেলেন ‘রাঁধুনী কীর্তিমতী সম্মাননা ২০২৫’। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে গত ৭ মার্চ রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এক অনুষ্ঠানের মাধ্যমে তাদের হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়।

স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড-এর ব্র্যান্ড ‘রাঁধুনী’-র নিয়মিত এই আয়োজনটি এবারে ২০-তম বছরে পদার্পণ করেছে।

দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রাপ্ত মনোনয়ন এবং অভিজ্ঞ বিচারকমণ্ডলীর দীর্ঘ বিচারপ্রক্রিয়ার মাধ্যমে চূড়ান্তভাবে চার কীর্তিমতী নির্বাচিত হয়েছেন। বিশেষজ্ঞ প্যানেলে নির্বাচক হিসেবে ছিলেন এখন টিভি-র সম্পাদকীয় প্রধান তুষার আবদুল্লাহ, ব্যবসায়িক প্রতিষ্ঠান গুটিপা-র প্রতিষ্ঠাতা তাসলিমা মিজি, সিনিয়র সাংবাদিক মোস্তফা মামুন এবং ডিক্যাস্টালিয়া লিমিটেড-এর পরিচালক সাবিলা ইনুন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড-এর প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ পারভেজ সাইফুল ইসলাম। তিনি তার বক্তব্যে বলেন, “আন্তর্জাতিক নারী দিবসের প্রেক্ষাপটে ‘গিভ টু গেইন’ থিমটি আমাদের কাছে একটি সুস্পষ্ট অঙ্গীকারের প্রতিফলন। আমরা বিশ্বাস করি, নারীদের প্রতি সম্মান, স্বীকৃতি ও সহযোগিতার আরেক অর্থ সমাজের অগ্রগতিতে বিনিয়োগ করা। একজন নারী এগিয়ে গেলে তার সঙ্গে এগিয়ে যায় পরিবার, কর্মক্ষেত্র ও পুরো দেশ। ‘রাঁধুনী কীর্তিমতী সম্মাননা’-র মাধ্যমে আমরা সেই ইতিবাচক পরিবর্তনের অংশ হতে চাই এবং নারীদের অর্জনকে যথাযথ মর্যাদা দিতে চাই।”

এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, বিসিবি উইমেন’স উইং-এর চেয়ারপারসন এবং ওরাকল বাংলাদেশের কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর রুবাবা দৌলা, মোহাম্মদী গ্রুপের চেয়ারম্যান ড. রুবানা হক, একুশে পদক প্রাপ্ত চিত্রশিল্পী কনক চাঁপা চাকমা এবং দৈনিক বণিক বার্তার প্রতিষ্ঠাতা সম্পাদক ও সিইও দেওয়ান হানিফ মাহমুদ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী, অ্যাডকম লিমিটেডের চেয়ারপারসন গীতিআরা সাফিয়া চৌধুরী, স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড-এর বিপণন বিভাগের প্রধান ইমতিয়াজ ফিরোজ, এবং স্কয়ার গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তাসহ দেশের বরেণ্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানের শুরুতে ২০ বছরের পথচলা ও সমাজে এর ইতিবাচক প্রভাব তুলে ধরে একটি অডিও ভিজুয়াল প্রদর্শন করা হয়। পরবর্তীতে নারীর ক্ষমতায়নে ‘রাঁধুনী’-র বিভিন্ন উদ্যোগ নিয়ে আরেকটি অডিও ভিজুয়াল প্রদর্শিত হয়। এছাড়া অনুষ্ঠানের এক পর্যায়ে শিল্পী জীবন রায় প্রতিটি চ্যালেঞ্জকে শক্তিতে রূপান্তর করে নারীদের সম্ভাবনার শিখরে পৌঁছানোর বার্তা নিয়ে একটি বিশেষ ‘স্যান্ড আর্ট’ পরিবেশন করেন।

পুরস্কার প্রদান পর্বে অনুসন্ধানমূলক সাংবাদিকতার মাধ্যমে গুরুত্বপূর্ণ সামাজিক ও রাষ্ট্রীয় বিষয় জনসমক্ষে তুলে ধরার জন্য কীর্তিমতী সাংবাদিক সম্মাননা পান কাওসার সোহেলী। যৌনকর্মীদের মৌলিক অধিকার প্রতিষ্ঠা এবং সুবিধাবঞ্চিত নারীদের জন্য ‘বঞ্চিতা’ নামক সংগঠন প্রতিষ্ঠার মাধ্যমে কীর্তিমতী হিতৈষী সম্মাননা পান নুর নাহার। বহুমাত্রিক কৃষি ও খামার উদ্যোগের মাধ্যমে দেশজুড়ে অসংখ্য নারীর কর্মসংস্থানের ব্যবস্থা এবং জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখায় মোছাঃ সুরাইয়া ফারহানা রেশমা কীর্তিমতী উদ্যোক্তা সম্মাননায় ভূষিত হন।

এছাড়া দুইবার সাফ নারী চ্যাম্পিয়নশিপ জয়ী দলের সদস্য এবং সেরা খেলোয়াড় হিসেবে স্বীকৃত ঋতুপর্ণা চাকমা কীর্তিমতী ক্রীড়াবিদ হিসেবে সম্মাননা লাভ করেন। বিজয়ীদের হাতে ক্রেস্ট ও চেক তুলে দেন উপস্থিত বিশেষ অতিথিরা।

আয়োজনের সার্বিক ব্যবস্থাপনায় ছিল বিজ্ঞাপনী সংস্থা মিডিয়াকম লিমিটেড। অনুষ্ঠানটির ধারণকৃত অংশ ৮ মার্চ রাত ৯টায় মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow