প্রেসক্লাবে ঢুকে হামলা, যুবদলের চার নেতা বহিষ্কার
সংবাদ প্রকাশের জেরে সাতক্ষীরার শ্যামনগর প্রেসক্লাবে ঢুকে সভাপতির ওপর হামলার ঘটনায় উপজেলা যুবদলের চার নেতার প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় যুবদল।
মঙ্গলবার (৩ মার্চ) যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক চিঠিতে তাদের বহিষ্কার করা হয়।
বহিষ্কৃতরা হলেন— শ্যামনগর উপজেলা যুবদলের সদস্যসচিব আনোয়ারুল ইসলাম আঙ্গুর, যুগ্ম আহ্বায়ক হাফিজ আল আসাদ, বাবলুর রহমান এবং মুন্সিগঞ্জ ইউনিয়ন যুবদলের সদস্য আব্দুর রহিম।
এদিকে সাংবাদিকের উপর নগ্ন হামলার প্রতিবাদ এবং হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার শহরের নিউ মার্কেট মোড়ে সাতক্ষীরা প্রেস ক্লাব এই মানববন্ধনের আয়োজন করে।
মানববন্ধনে সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেমের সভাপতিত্বে বক্তব্য রাখেন— প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি মমতাজ আহমেদ বাপী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, দেশ টিভির স্টাফ রিপোর্টার শরীফুল্লাহ কায়সার সুমন, প্রেসক্লাবের অর্থ সম্পাদক ফরিদ আহমেদ ময়না, একাত্তরের বরুণ ব্যানার্জী, এখন
সংবাদ প্রকাশের জেরে সাতক্ষীরার শ্যামনগর প্রেসক্লাবে ঢুকে সভাপতির ওপর হামলার ঘটনায় উপজেলা যুবদলের চার নেতার প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় যুবদল।
মঙ্গলবার (৩ মার্চ) যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক চিঠিতে তাদের বহিষ্কার করা হয়।
বহিষ্কৃতরা হলেন— শ্যামনগর উপজেলা যুবদলের সদস্যসচিব আনোয়ারুল ইসলাম আঙ্গুর, যুগ্ম আহ্বায়ক হাফিজ আল আসাদ, বাবলুর রহমান এবং মুন্সিগঞ্জ ইউনিয়ন যুবদলের সদস্য আব্দুর রহিম।
এদিকে সাংবাদিকের উপর নগ্ন হামলার প্রতিবাদ এবং হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার শহরের নিউ মার্কেট মোড়ে সাতক্ষীরা প্রেস ক্লাব এই মানববন্ধনের আয়োজন করে।
মানববন্ধনে সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেমের সভাপতিত্বে বক্তব্য রাখেন— প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি মমতাজ আহমেদ বাপী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, দেশ টিভির স্টাফ রিপোর্টার শরীফুল্লাহ কায়সার সুমন, প্রেসক্লাবের অর্থ সম্পাদক ফরিদ আহমেদ ময়না, একাত্তরের বরুণ ব্যানার্জী, এখন টিভির আহসান রাজিব, যমুনা টিভির আকরামুল ইসলাম, মানবজমিনের এসএম বিপ্লব, ডিবিসি নিউজের এম বেলাল হোসাইন, এশিয়ান টিভির মশিউর রহমান ফিরোজ, বাংলাদেশ জাসদের জেলা সম্পাদক অধ্যাপক ইদ্রিস আলী, সাংবাদিক আমিনূর রহমান, নাজমুল আলম মুন্না প্রমুখ।