পড়ে থাকা তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু
ময়মনসিংহের ফুলপুরে পড়ে থাকা তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৫ মে) দুপুর সোয়া ২টার দিকে উপজেলার রূপসী ইউনিয়নের ভাট্টা গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন ওই এলাকার মৃত শুক্কুর আলীর ছেলে তাজউদ্দিন (৪০) ও মৃত মিয়া হোসেনের ছেলে আরশব আলী (৬০)। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুপুরে তাজউদ্দিন বাড়ির পাশে খড় শুকানোর কাজ করছিলেন। ঝোড়ো বাতাসে পড়ে যাওয়া বিদ্যুতের তার খড়ের নিচে ছিল, যা তার জানা ছিল না। খড় শুকানোর কাজ করার একপর্যায়ে তিনি পড়ে থাকা ওই তারে স্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এসময় তার পাশ দিয়ে কাজের উদ্দেশ্যে মাঠে যাচ্ছিলেন আরশব আলী। তাজউদ্দিনকে পড়ে থাকতে দেখে বাঁচাতে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। ফুলপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আবুল বাশার বিষয়টি নিশ্চিত করেছেন। এসআর/এএসএম
ময়মনসিংহের ফুলপুরে পড়ে থাকা তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৫ মে) দুপুর সোয়া ২টার দিকে উপজেলার রূপসী ইউনিয়নের ভাট্টা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন ওই এলাকার মৃত শুক্কুর আলীর ছেলে তাজউদ্দিন (৪০) ও মৃত মিয়া হোসেনের ছেলে আরশব আলী (৬০)।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুপুরে তাজউদ্দিন বাড়ির পাশে খড় শুকানোর কাজ করছিলেন। ঝোড়ো বাতাসে পড়ে যাওয়া বিদ্যুতের তার খড়ের নিচে ছিল, যা তার জানা ছিল না। খড় শুকানোর কাজ করার একপর্যায়ে তিনি পড়ে থাকা ওই তারে স্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।
এসময় তার পাশ দিয়ে কাজের উদ্দেশ্যে মাঠে যাচ্ছিলেন আরশব আলী। তাজউদ্দিনকে পড়ে থাকতে দেখে বাঁচাতে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
ফুলপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আবুল বাশার বিষয়টি নিশ্চিত করেছেন।
এসআর/এএসএম
What's Your Reaction?