ফরচুন সুজের চেয়ারম্যানসহ কর্মকর্তাদের ৭ কোটি ২০ লাখ টাকা জরিমানা

আইন লঙ্ঘনের দায়ে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ফরচুন সুজের চেয়ারম্যান, পরিচালক ও কর্মকর্তাদের মোট ৭ কোটি ২০ লাখ টাকা জরিমানা করার সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এর মধ্যে শুধু প্রতিষ্ঠানটির চেয়ারম্যানকেই ৫ কোটি টাকা জরিমানা করা হয়েছে। বিএসইসির ১০১৩তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। কমিশনের চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও কয়েকটি গুরুত্বপূর্ণ নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বুধবার (১৩ মে) বিএসইসির পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, ফরচুন সুজ ২০২২ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের জন্য ১০ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ ঘোষণা করে। তবে প্রতিষ্ঠানটি ঘোষিত মোট ১৬ কোটি ২৫ লাখ টাকার নগদ লভ্যাংশের মধ্যে ৩ কোটি ৯৮ লাখ টাকা পরিশোধ করেনি। এছাড়া কোম্পানিটি ঢাকা স্টক এক্সঞ্জের (ডিএসই) কাছে ২০২৩ সালের ৩১ জুলাই পর্যন্ত পূর্ববর্তী তিন বছরের ১৮ লাখ ২৯ হাজার টাকার লিস্টিং ফিও পরিশোধে ব্যর্থ হয়। এ অবস্থায় কমিশন আদেশ জারির ৩০ দিনের মধ্যে বকেয়া নগদ লভ্যাংশ ও লিস্টিং ফি পরিশোধের নির্দ

ফরচুন সুজের চেয়ারম্যানসহ কর্মকর্তাদের ৭ কোটি ২০ লাখ টাকা জরিমানা

আইন লঙ্ঘনের দায়ে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ফরচুন সুজের চেয়ারম্যান, পরিচালক ও কর্মকর্তাদের মোট ৭ কোটি ২০ লাখ টাকা জরিমানা করার সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এর মধ্যে শুধু প্রতিষ্ঠানটির চেয়ারম্যানকেই ৫ কোটি টাকা জরিমানা করা হয়েছে।

বিএসইসির ১০১৩তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। কমিশনের চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও কয়েকটি গুরুত্বপূর্ণ নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বুধবার (১৩ মে) বিএসইসির পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, ফরচুন সুজ ২০২২ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের জন্য ১০ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ ঘোষণা করে। তবে প্রতিষ্ঠানটি ঘোষিত মোট ১৬ কোটি ২৫ লাখ টাকার নগদ লভ্যাংশের মধ্যে ৩ কোটি ৯৮ লাখ টাকা পরিশোধ করেনি।

এছাড়া কোম্পানিটি ঢাকা স্টক এক্সঞ্জের (ডিএসই) কাছে ২০২৩ সালের ৩১ জুলাই পর্যন্ত পূর্ববর্তী তিন বছরের ১৮ লাখ ২৯ হাজার টাকার লিস্টিং ফিও পরিশোধে ব্যর্থ হয়।

এ অবস্থায় কমিশন আদেশ জারির ৩০ দিনের মধ্যে বকেয়া নগদ লভ্যাংশ ও লিস্টিং ফি পরিশোধের নির্দেশ দিয়েছে। একইসঙ্গে বিনিয়োগকারীদের স্বার্থ ক্ষুণ্ন এবং সিকিউরিটিজ আইন ভঙ্গের দায়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে জরিমানা আরোপ করা হয়েছে।

সিদ্ধান্ত অনুযায়ী, কোম্পানিটির চেয়ারম্যান মো. মিজানুর রহমানকে ৫ কোটি টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া পরিচালক মো. আমানুর রহমান, রবিউল ইসলাম, সাবেক পরিচালক মো. খসরুল ইসলাম এবং ব্যবস্থাপনা পরিচালক রোকসানা রহমানকে ৫০ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।

একই সঙ্গে কোম্পানির প্রধান অর্থ কর্মকর্তা জামিল আহমেদ চৌধুরীকে ১০ লাখ টাকা এবং সাবেক কোম্পানি সচিব রিয়াজ উদ্দিন ভূঁইয়া ও বর্তমান কোম্পানি সচিব মো. নজমুল হোসেনকে ৫ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ সাত দিনের মধ্যে কমিশনে জমা দিতে হবে বলেও নির্দেশ দেওয়া হয়েছে।

সভায় আরও সিদ্ধান্ত হয়, কোনো তালিকাভুক্ত কোম্পানির পরিচালনা পর্ষদ প্রাথমিক নিয়ন্ত্রক সংস্থা পুনর্গঠন করলে এবং পুনর্গঠিত পর্ষদের যৌথ শেয়ারধারণ ৩০ শতাংশের নিচে নেমে গেলেও মূলধন বৃদ্ধি বা ক্যাপিটাল রেইজিংয়ে (রাইট শেয়ার, বোনাস শেয়ার ইত্যাদি) আর বাধা থাকবে না। এ বিষয়ে একটি নোটিফিকেশন জারি করবে বিএসইসি।

এছাড়া স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত ‘এ’ ক্যাটাগরির ব্যাংকগুলো নিজস্ব ব্যাংকেই ডিভিডেন্ড অ্যাকাউন্ট সংরক্ষণ করতে পারবে বলেও নির্দেশনা জারির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কমিশন সভায় পুঁজিবাজারবিষয়ক স্বচ্ছ, গবেষণাধর্মী ও দায়িত্বশীল সাংবাদিকতাকে উৎসাহিত করতে ‘বিএসইসি ক্যাপিটাল মার্কেট জার্নালিজম এক্সিলেন্স অ্যাওয়ার্ডস অ্যান্ড ফেলোশিপ ২০২৬’ আয়োজনের সিদ্ধান্তও গৃহীত হয়। 

বিএসইসি জানিয়েছে, এ উদ্যোগ সাংবাদিকদের বৈশ্বিক আর্থিক বাজার সম্পর্কে জ্ঞান ও বিশ্লেষণী দক্ষতা বাড়াতে সহায়তা করবে এবং নৈতিক সাংবাদিকতার মান উন্নয়নে ভূমিকা রাখবে।

গত বছর প্রথমবারের মতো আয়োজিত ‘বিএসইসি ক্যাপিটাল মার্কেট জার্নালিজম এক্সিলেন্স অ্যাওয়ার্ডস অ্যান্ড ফেলোশিপ ২০২৫’-এ প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন এই তিন ক্যাটাগরিতে মোট নয়জন সাংবাদিককে পুরস্কৃত করা হয়।

এমএএস/এমএএইচ/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow