ফরিদপুরে নৃশংস হত্যা ও দেশজুড়ে প্রাণহানির ঘটনায় জামায়াতের উদ্বেগ

সম্প্রতি ফরিদপুরে যুবকের হামলায় তিনজন নিহতের নৃশংস ঘটনা এবং দেশজুড়ে বজ্রপাত ও সড়ক দুর্ঘটনায় নাগরিকদের প্রাণহানির ঘটনায় গভীর উদ্বেগ ও শোক প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।  মঙ্গলবার (২৮ এপ্রিল) এক বিবৃতিতে এই উদ্বেগ প্রকাশ করেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এবং প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। ফরিদপুরে হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে জুবায়ের বলেন, ‘ফরিদপুর সদরের আলিয়াবাদ ইউনিয়নে এক যুবকের কোদালের কোপে নিজের দাদি, ফুপু ও এক প্রতিবেশী নৃশংসভাবে নিহত হওয়ার ঘটনা অত্যন্ত ভয়ংকর। এ ঘটনার মধ্য দিয়ে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির বহিঃপ্রকাশ ঘটেছে। পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করলেও সুষ্ঠু তদন্তের মাধ্যমে তার দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।’ কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ায় পৃথক দুর্ঘটনায় দুই যুবক, নোয়াখালীর কবিরহাটে এক যুবক এবং চট্টগ্রামের লোহাগাড়ায় তিন বৌদ্ধ সন্ন্যাসী নিহতের ঘটনায় শোক প্রকাশ করে তিনি বলেন, ‘এসব অনাকাঙ্ক্ষিত মৃত্যু সড়কে অব্যবস্থাপনারই প্রতিচ্ছবি। তিনি ফিটনেসবিহীন ও অবৈধ যান চলাচল বন্ধে সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ার পাশা

ফরিদপুরে নৃশংস হত্যা ও দেশজুড়ে প্রাণহানির ঘটনায় জামায়াতের উদ্বেগ

সম্প্রতি ফরিদপুরে যুবকের হামলায় তিনজন নিহতের নৃশংস ঘটনা এবং দেশজুড়ে বজ্রপাত ও সড়ক দুর্ঘটনায় নাগরিকদের প্রাণহানির ঘটনায় গভীর উদ্বেগ ও শোক প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। 

মঙ্গলবার (২৮ এপ্রিল) এক বিবৃতিতে এই উদ্বেগ প্রকাশ করেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এবং প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

ফরিদপুরে হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে জুবায়ের বলেন, ‘ফরিদপুর সদরের আলিয়াবাদ ইউনিয়নে এক যুবকের কোদালের কোপে নিজের দাদি, ফুপু ও এক প্রতিবেশী নৃশংসভাবে নিহত হওয়ার ঘটনা অত্যন্ত ভয়ংকর। এ ঘটনার মধ্য দিয়ে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির বহিঃপ্রকাশ ঘটেছে। পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করলেও সুষ্ঠু তদন্তের মাধ্যমে তার দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।’

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ায় পৃথক দুর্ঘটনায় দুই যুবক, নোয়াখালীর কবিরহাটে এক যুবক এবং চট্টগ্রামের লোহাগাড়ায় তিন বৌদ্ধ সন্ন্যাসী নিহতের ঘটনায় শোক প্রকাশ করে তিনি বলেন, ‘এসব অনাকাঙ্ক্ষিত মৃত্যু সড়কে অব্যবস্থাপনারই প্রতিচ্ছবি। তিনি ফিটনেসবিহীন ও অবৈধ যান চলাচল বন্ধে সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ার পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে যথাযথ ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানাই।’

নোয়াখালী ও কক্সবাজারে বজ্রপাতে চারজন নিহতের ঘটনাকে মর্মান্তিক উল্লেখ করে জামায়াত নেতা বলেন, “প্রাকৃতিক দুর্যোগে এসব প্রাণহানি রোধে জনসচেতনতা বাড়ানো জরুরি। বিশেষ করে কৃষি কর্মক্ষেত্রে সরকারি উদ্যোগে ‘লাইটনিং এরেস্টার’ বা বজ্রপাত নিরোধক দণ্ড স্থাপনের জন্য তিনি সরকারের প্রতি আহ্বান জানাই।’ 

একই সঙ্গে বৈরী আবহাওয়ায় নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দেন তিনি।

বিবৃতির শেষে জুবায়ের নিহতদের আত্মার মাগফিরাত ও মর্যাদা কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানান। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে প্রয়োজনীয় আর্থিক ও মানবিক সহায়তা প্রদানের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow