ফরিদপুরে ব্যবসায়ীকে হত্যায় ৩ আসামির মৃত্যুদণ্ড

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় কাঁচামাল ব্যবসায়ী ফয়সাল শেখ হত্যা মামলায় তিন আসামির মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর দেড়টার দিকে অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. বদিউজ্জামান এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামিদের মধ্যে একজন উপস্থিত ছিলেন। দণ্ডপ্রাপ্তরা হচ্ছেন চান সরদার, বাবুল আকন্দ ও তারা সরদার। এদের মধ্যে বাবুল আকন্দ আদালতে উপস্থিত ছিলেন। বাকি দুই আসামি চান সরদার ও তারা সরদার পলাতক। আরও পড়ুন মানসিক ভারসাম্যহীন নারীর কোলজুড়ে এলো কন্যা সন্তান, বাবা হলো না কেউ মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১২ সালের ৫ সেপ্টেম্বর শহরের শরিয়াতুল্লা বাজারের কাঁচামাল ব্যবসার দ্বন্দ্ব নিয়ে আসামিদের সঙ্গে ফয়সালের দ্বন্দ্ব হয়। ‌এই দ্বন্দ্বকে কেন্দ্র করে ফরিদপুর মেডিকেল কলেজের এলাকায় একটি নির্মাণাধীন ভবনের পাশে ফয়সাল শেখকে পূর্বপরিকল্পিতভাবে ডেকে নিয়ে ছুরিকাঘাত করা হয়। পরে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। মৃত্যুর আগে মা ফিরোজা বেগমের কাছে সব ঘটনা বর্ণনা ও আসামিদের নাম বলে যান ফয়সাল। ‌ রায়ের বিষয়টি নিশ্চিত করে রাষ্ট্রপক্ষের আইনজীবী চৌধুরী জাহিদ

ফরিদপুরে ব্যবসায়ীকে হত্যায় ৩ আসামির মৃত্যুদণ্ড

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় কাঁচামাল ব্যবসায়ী ফয়সাল শেখ হত্যা মামলায় তিন আসামির মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর দেড়টার দিকে অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. বদিউজ্জামান এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামিদের মধ্যে একজন উপস্থিত ছিলেন।

দণ্ডপ্রাপ্তরা হচ্ছেন চান সরদার, বাবুল আকন্দ ও তারা সরদার। এদের মধ্যে বাবুল আকন্দ আদালতে উপস্থিত ছিলেন। বাকি দুই আসামি চান সরদার ও তারা সরদার পলাতক।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১২ সালের ৫ সেপ্টেম্বর শহরের শরিয়াতুল্লা বাজারের কাঁচামাল ব্যবসার দ্বন্দ্ব নিয়ে আসামিদের সঙ্গে ফয়সালের দ্বন্দ্ব হয়। ‌এই দ্বন্দ্বকে কেন্দ্র করে ফরিদপুর মেডিকেল কলেজের এলাকায় একটি নির্মাণাধীন ভবনের পাশে ফয়সাল শেখকে পূর্বপরিকল্পিতভাবে ডেকে নিয়ে ছুরিকাঘাত করা হয়। পরে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। মৃত্যুর আগে মা ফিরোজা বেগমের কাছে সব ঘটনা বর্ণনা ও আসামিদের নাম বলে যান ফয়সাল। ‌

রায়ের বিষয়টি নিশ্চিত করে রাষ্ট্রপক্ষের আইনজীবী চৌধুরী জাহিদ হাসান বলেন, আমরা এ মামলায় ন্যায়বিচার পেয়েছি।

এন কে বি নয়ন/এসআর/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow