ফর্মের তুঙ্গে থাকা নাহিদের যেসব গুণে মুগ্ধ মুশফিক

পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট জিতে ইতোমধ্যেই ইতিহাস গড়েছে বাংলাদেশ। বাংলাদেশের সামনে এখন সিরিজ জয়ের হাতছানি। আগামীকাল শনিবার থেকে শুরু  সিলেট টেস্ট জিততে পারলে হোয়াইওয়াশের নজির গড়বে নাজমুল হোসেন শান্তর দল।  মিরপুর টেস্টে বাংলাদেশের হয়ে আলো ছড়িয়েছেন পেসার নাহিদ রানা। দ্বিতীয় ইনিংসে তুলেছেন ফাইফার। গতির ঝড়ে উড়িয়ে দিয়েছেন পাক ব্যাটারদের স্ট্যাম্প। গত কয়েক সিরিজেই ফর্মের তুঙ্গে আছেন নাহিদ রানা। এপ্রিল মাসে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে হয়েছেন আইসিসির মাসের সেরা ক্রিকেটারও। এছাড়া পিএসএলেও গতির ঝড়ে আলো ছড়িয়েছেন রানা। পাকিস্তানের বিপক্ষে বারবারই বাংলাদেশের তুরুপের তাস হচ্ছেন এই গতিতারকা। গতির ঝড়ে বিশ্ব ক্রিকেটে ত্রাস ছড়ানো নাহিদ রানা ঘরোয়া ক্রিকেটেও টুকটাক নজর কেড়েছিলেন। রাজশাহীর বিভাগীয় দলে খেলার সময়ই মুশফিকুর রহিমের নজরে আসেন রানা। সিলেট টেস্টের আগে রানার প্রশংসা করতে গিয়ে সেসব কথাই তুলে এনেছেন মুশফিক। সংবাদ সম্মেলনে মুশফিক বলেছেন, ‘নাহিদ সম্পর্কে বলি, ফার্স্ট ক্লাস থেকেই ওকে চিনি। রাজশাহীর হয়ে সর্বশেষ যখন খেলি তখন থেকেই ওকে চিনি। আমি জানতাম ও অবশ্যই জাতীয় দলে খেলবে। তখন থেকেই ওর যে

ফর্মের তুঙ্গে থাকা নাহিদের যেসব গুণে মুগ্ধ মুশফিক

পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট জিতে ইতোমধ্যেই ইতিহাস গড়েছে বাংলাদেশ। বাংলাদেশের সামনে এখন সিরিজ জয়ের হাতছানি। আগামীকাল শনিবার থেকে শুরু  সিলেট টেস্ট জিততে পারলে হোয়াইওয়াশের নজির গড়বে নাজমুল হোসেন শান্তর দল। 

মিরপুর টেস্টে বাংলাদেশের হয়ে আলো ছড়িয়েছেন পেসার নাহিদ রানা। দ্বিতীয় ইনিংসে তুলেছেন ফাইফার। গতির ঝড়ে উড়িয়ে দিয়েছেন পাক ব্যাটারদের স্ট্যাম্প। গত কয়েক সিরিজেই ফর্মের তুঙ্গে আছেন নাহিদ রানা। এপ্রিল মাসে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে হয়েছেন আইসিসির মাসের সেরা ক্রিকেটারও। এছাড়া পিএসএলেও গতির ঝড়ে আলো ছড়িয়েছেন রানা। পাকিস্তানের বিপক্ষে বারবারই বাংলাদেশের তুরুপের তাস হচ্ছেন এই গতিতারকা।

গতির ঝড়ে বিশ্ব ক্রিকেটে ত্রাস ছড়ানো নাহিদ রানা ঘরোয়া ক্রিকেটেও টুকটাক নজর কেড়েছিলেন। রাজশাহীর বিভাগীয় দলে খেলার সময়ই মুশফিকুর রহিমের নজরে আসেন রানা। সিলেট টেস্টের আগে রানার প্রশংসা করতে গিয়ে সেসব কথাই তুলে এনেছেন মুশফিক।

সংবাদ সম্মেলনে মুশফিক বলেছেন, ‘নাহিদ সম্পর্কে বলি, ফার্স্ট ক্লাস থেকেই ওকে চিনি। রাজশাহীর হয়ে সর্বশেষ যখন খেলি তখন থেকেই ওকে চিনি। আমি জানতাম ও অবশ্যই জাতীয় দলে খেলবে। তখন থেকেই ওর যে শেখার আগ্রহ বা উন্নতির ইচ্ছা, এটা তরুণদের কম থাকে, থাকলেও বলতে সংকোচ করে। ও সংকোচ করত না। নিয়মিত পুশ করত, আরও কীভাবে ভালো করা যায়। আমি দেখে অবাক ও খুশি হয়েছিলাম। এখনও ও এত ভালো খেলার পরও যেভাবে ভাবে কোনো ব্যাটারকে নিয়ে, ওয়ার্ক ইথিক নিয়ে, খাওয়াদাওয়া নিয়ে (চিন্তা করে), খুব ভালো সাইন (লক্ষণ)। তরুণরা এমন থাকলে দলের পরিবেশ বদলে যায়।’

টেস্টে বর্তমানে বাংলাদেশ দলে একগাদা পেসার। আগে ১ পেসার বা অনেক সময় পেসার ছাড়াও একাদশ সাজানো বাংলাদেশ এখন ৩ পেসার নিয়ে একাদশ সাজায়, স্কোয়াডে পেসারদের জায়গা দিতে গিয়েও হিমশিম খায়। পেস ইউনিটের এমন শক্তির সুবাদে দলের পারফরম্যান্সেও এসেছে উন্নতি।

পেসারদের নিয়ে মুশফিক বলেছেন, ‘টেস্টে আগে অভিজ্ঞতার দিক থেকে বোলিং বিভাগে ঘাটতি ছিল। বলতে পারেন পেসাররা তরুণ। তবে ঐ দিক থেকে তরুণ বলতে চাই না। রানাকে দেখেন, অনেক বছর ক্রিকেট খেলছে। হয়ত টেস্টে নতুন। আমাদের বোলিং বিভাগের ২০ উইকেট নেওয়ার সামর্থ্য এখন আরও বেশি। আমাদের স্পিনাররা বরাবরই ভালো ছিল। যখন বোলিং ডিপার্টমেন্টে এমন ফাস্ট বোলার যুক্ত হয়ে যায়… আমরা ব্যাটাররা ধারাবাহিকভাবে যদি ভালো খেলতে পারি… গত ৩-৪ বছর ধরে খুব ভালো হচ্ছে টেস্ট ক্রিকেটে। সেদিক থেকে বলব এটা একটা ব্লেসিং এবং ক্যাপ্টেনের জন্য স্বস্তি। আমাদের সময় ২০ উইকেট নেওয়ার মতো ৪ জন বোলার থাকত না, ১-২ জন হয়ত ছিল। আমার জন্যও কঠিন হতো (ক্যাপ্টেন থাকাকালে)। বা আমার পরেও যারা করেছেন, এটা হতো। এখন আমাদের বৈচিত্র্য অনেক। এখন যেকোনো কন্ডিশন, হোক সেটা পেস স্পিন বা স্পোর্টিং, সেখানে ফলাফল বের করতে সুবিধা হবে। শুধু ঐ নির্দিষ্ট ৫ দিন এক্সিকিউট করতে হবে। উন্নতি এখন পর্যন্ত খুব ভালো। ধারাবাহিকতা রাখতে হবে। তাহলে টেস্ট দল আরও ভালো অবস্থানে যাবে।’

মিরপুর টেস্টে পাকিস্তানের ২০ উইকেট সমান ভাবে ভাগ করে নিয়েছেন পেসার এবং স্পিনাররা, ১০টি উইকেট তুলেছেন পেসাররা, ১০ উইকেট নিয়েছেন বাংলাদেশের স্পিনাররা। সিলেটে এই যুগলবন্দী আরও একবার দেখা গেলেই পাকিস্তানকে আবারও হোয়াইটওয়াশের পথটা সুগম হবে বাংলাদেশের।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow