ফার্মেসিতে অনুমোদনহীন ওষুধ, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা

খাগড়াছড়ির দীঘিনালার বোয়ালখালী নতুন বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অনুমোদনহীন ও মানহীন ওষুধ সংরক্ষণের দায়ে মিত্র নামের এক ফার্মেসিকে জরিমানা করা হয়েছে। বুধবার (২২ জুলাই) উপজেলার বোয়ালখালী নতুন বাজারে দীঘিনালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শফিউল আলম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানে সহযোগিতা করে দীঘিনালা থানা পুলিশের একটি টিম। আরও পড়ুন ফার্মেসিতে মিলল ৪ বস্তা অনুমোদনহীন ওষুধ ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, অভিযানকালে মিত্র ফার্মেসিতে অনুমোদনহীন ওষুধ সংরক্ষণের প্রমাণ পাওয়া যায়। পরে প্রতিষ্ঠানটিকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। অভিযানের সময় বাজারের অন্যান্য ফার্মেসিতেও ওষুধের সংরক্ষণ ব্যবস্থা, মেয়াদ, লাইসেন্স ও বিক্রয় কার্যক্রম পরিদর্শন করা হয়। একই সঙ্গে ফার্মেসি মালিকদের অনুমোদিত ওষুধ বিক্রি এবং প্রচলিত আইন ও স্বাস্থ্যবিধি মেনে ব্যবসা পরিচালনার নির্দেশনা দেওয়া হয়। দীঘিনালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শফিউল আলম বলেন, জনস্বার্থ ও জনস্বাস্থ্য সুরক্ষায

ফার্মেসিতে অনুমোদনহীন ওষুধ, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা

খাগড়াছড়ির দীঘিনালার বোয়ালখালী নতুন বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অনুমোদনহীন ও মানহীন ওষুধ সংরক্ষণের দায়ে মিত্র নামের এক ফার্মেসিকে জরিমানা করা হয়েছে।

বুধবার (২২ জুলাই) উপজেলার বোয়ালখালী নতুন বাজারে দীঘিনালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শফিউল আলম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানে সহযোগিতা করে দীঘিনালা থানা পুলিশের একটি টিম।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, অভিযানকালে মিত্র ফার্মেসিতে অনুমোদনহীন ওষুধ সংরক্ষণের প্রমাণ পাওয়া যায়। পরে প্রতিষ্ঠানটিকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

অভিযানের সময় বাজারের অন্যান্য ফার্মেসিতেও ওষুধের সংরক্ষণ ব্যবস্থা, মেয়াদ, লাইসেন্স ও বিক্রয় কার্যক্রম পরিদর্শন করা হয়। একই সঙ্গে ফার্মেসি মালিকদের অনুমোদিত ওষুধ বিক্রি এবং প্রচলিত আইন ও স্বাস্থ্যবিধি মেনে ব্যবসা পরিচালনার নির্দেশনা দেওয়া হয়।

দীঘিনালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শফিউল আলম বলেন, জনস্বার্থ ও জনস্বাস্থ্য সুরক্ষায় অনুমোদনহীন, মানহীন ও মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ কিংবা বিক্রির বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে। এ ধরনের অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

প্রবীর সুমন/এসজেডএইচ/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow