ফিঙেতে  আসছে ‘এটা আমাদের প্রেমের গল্প’

আসন্ন ঈদকে সামনে রেখে তরুণ নির্মাতা সজিব চিশতি নিয়ে আসছেন নতুন প্রজন্মের প্রেম, মোহ ও বাস্তবতার টানাপোড়েনের গল্পভিত্তিক নাটক ‘এটা আমাদের প্রেমের গল্প’। তরুণদের জীবনের অনুভূতি, সম্পর্কের জটিলতা এবং আবেগঘন মুহূর্তগুলোকে কেন্দ্র করে নির্মিত এই নাটকটি ইতোমধ্যেই দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে চলে এসেছে। নাটকটি প্রচারিত হবে ফিঙে ইউটিউব চ্যানেলে। এতে একাধিক তরুণ-তরুণীর প্রেমের গল্প একসঙ্গে মিলে তৈরি করেছে একটি আন্তঃসংযুক্ত কাহিনি, যেখানে প্রতিটি গল্প অন্যটির সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে। নির্মাতার ভাষ্য অনুযায়ী, এটি শুধু প্রেমের গল্প নয়, বরং বর্তমান সময়ের সম্পর্কের বাস্তব চিত্র তুলে ধরার একটি প্রচেষ্টা। নাটকটিতে অভিনয় করেছেন দীপ্ত স্টার হান্ট প্রতিযোগী তুষার খান, তার বিপরীতে রয়েছেন প্রিয়াংকা প্রিয়া। এছাড়া আরেকটি জুটিতে দেখা যাবে আরাফাত আজগার ও মিনা ত্রিশানা-কে, যাদের অভিনয় নিয়ে নির্মাতা বেশ আশাবাদী। আরও একটি জুটিতে রয়েছেন আদি আফনান ও দ্বীপান্বিতা রয়। গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন রুদ্র মাহমুদ। নাটকের কাহিনিতে উঠে এসেছে তরুণ প্রজন্মের প্রেম, আবেগ, ভুল বোঝাবুঝি এবং জীবনের ভুল সিদ্ধান্

ফিঙেতে  আসছে ‘এটা আমাদের প্রেমের গল্প’

আসন্ন ঈদকে সামনে রেখে তরুণ নির্মাতা সজিব চিশতি নিয়ে আসছেন নতুন প্রজন্মের প্রেম, মোহ ও বাস্তবতার টানাপোড়েনের গল্পভিত্তিক নাটক ‘এটা আমাদের প্রেমের গল্প’। তরুণদের জীবনের অনুভূতি, সম্পর্কের জটিলতা এবং আবেগঘন মুহূর্তগুলোকে কেন্দ্র করে নির্মিত এই নাটকটি ইতোমধ্যেই দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে চলে এসেছে।

নাটকটি প্রচারিত হবে ফিঙে ইউটিউব চ্যানেলে। এতে একাধিক তরুণ-তরুণীর প্রেমের গল্প একসঙ্গে মিলে তৈরি করেছে একটি আন্তঃসংযুক্ত কাহিনি, যেখানে প্রতিটি গল্প অন্যটির সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে। নির্মাতার ভাষ্য অনুযায়ী, এটি শুধু প্রেমের গল্প নয়, বরং বর্তমান সময়ের সম্পর্কের বাস্তব চিত্র তুলে ধরার একটি প্রচেষ্টা।

নাটকটিতে অভিনয় করেছেন দীপ্ত স্টার হান্ট প্রতিযোগী তুষার খান, তার বিপরীতে রয়েছেন প্রিয়াংকা প্রিয়া। এছাড়া আরেকটি জুটিতে দেখা যাবে আরাফাত আজগার ও মিনা ত্রিশানা-কে, যাদের অভিনয় নিয়ে নির্মাতা বেশ আশাবাদী। আরও একটি জুটিতে রয়েছেন আদি আফনান ও দ্বীপান্বিতা রয়। গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন রুদ্র মাহমুদ।

নাটকের কাহিনিতে উঠে এসেছে তরুণ প্রজন্মের প্রেম, আবেগ, ভুল বোঝাবুঝি এবং জীবনের ভুল সিদ্ধান্তের নানা দিক। নির্মাতা সজিব চিশতি জানান, ভালো গল্পই দর্শকের কাছে পৌঁছাতে পারে—আর সেই বিশ্বাস থেকেই এই নাটকটি নির্মাণ করেছেন তিনি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow