ফিরছে ডিপিএল, নজর শান্ত-নাহিদ-তাসকিন দ্বৈরথে
ঈদুল আজহার ছুটি শেষ। আজ থেকে আবারও মাঠে ফিরছে দেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আসর ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। আজ বুধবার থেকে শুরু হচ্ছে লিগের অষ্টম রাউন্ডের খেলা। শিরোপার লড়াই, সেরা চারে জায়গা ধরে রাখার সমীকরণ এবং অবনমন এড়ানোর সংগ্রাম। সব মিলিয়ে নতুন করে জমে উঠতে যাচ্ছে টুর্নামেন্ট। ঈদের আগে শেষ রাউন্ডে জাতীয় দলের বেশ কয়েকজন ক্রিকেটার নিজেদের ছাপ রেখেছিলেন। বিশেষ করে আবাহনী লিমিটেডের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত দুর্দান্ত এক সেঞ্চুরি করেন। অষ্টম রাউন্ডেও তার ব্যাটের দিকে থাকবে বিশেষ নজর। অন্যদিকে মোহামেডান স্পোর্টিং ক্লাব আরও শক্তিশালী হয়ে ফিরছে। জাতীয় দলের দুই পেসার তাসকিন আহমেদ ও নাহিদ রানা এবার মাঠে নামবেন সাদা-কালো জার্সিতে। তাদের অন্তর্ভুক্তি শীর্ষে থাকা মোহামেডানের বোলিং আক্রমণকে আরও ভয়ঙ্কর করে তুলেছে। সাত রাউন্ড শেষে পয়েন্ট টেবিলেও তৈরি হয়েছে দারুণ উত্তেজনা। ৭ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে মোহামেডান। সমান ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেড। একই পয়েন্ট হলেও রানরেটের কারণে তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে যথাক্রমে লিজেন্ডস
ঈদুল আজহার ছুটি শেষ। আজ থেকে আবারও মাঠে ফিরছে দেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আসর ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। আজ বুধবার থেকে শুরু হচ্ছে লিগের অষ্টম রাউন্ডের খেলা। শিরোপার লড়াই, সেরা চারে জায়গা ধরে রাখার সমীকরণ এবং অবনমন এড়ানোর সংগ্রাম। সব মিলিয়ে নতুন করে জমে উঠতে যাচ্ছে টুর্নামেন্ট।
ঈদের আগে শেষ রাউন্ডে জাতীয় দলের বেশ কয়েকজন ক্রিকেটার নিজেদের ছাপ রেখেছিলেন। বিশেষ করে আবাহনী লিমিটেডের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত দুর্দান্ত এক সেঞ্চুরি করেন। অষ্টম রাউন্ডেও তার ব্যাটের দিকে থাকবে বিশেষ নজর।
অন্যদিকে মোহামেডান স্পোর্টিং ক্লাব আরও শক্তিশালী হয়ে ফিরছে। জাতীয় দলের দুই পেসার তাসকিন আহমেদ ও নাহিদ রানা এবার মাঠে নামবেন সাদা-কালো জার্সিতে। তাদের অন্তর্ভুক্তি শীর্ষে থাকা মোহামেডানের বোলিং আক্রমণকে আরও ভয়ঙ্কর করে তুলেছে।
সাত রাউন্ড শেষে পয়েন্ট টেবিলেও তৈরি হয়েছে দারুণ উত্তেজনা। ৭ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে মোহামেডান। সমান ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেড।
একই পয়েন্ট হলেও রানরেটের কারণে তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে যথাক্রমে লিজেন্ডস অব রূপগঞ্জ ও প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। ফলে শীর্ষ চার দলের মধ্যে ব্যবধান খুবই কম। একটি জয়-পরাজয়ই বদলে দিতে পারে পয়েন্ট টেবিলের চিত্র।
লিগের শেষভাগ যত এগিয়ে আসছে, ততই বাড়ছে প্রতিটি ম্যাচের গুরুত্ব। শিরোপার দৌড়ে টিকে থাকতে এবং অবনমন অঞ্চল থেকে দূরে থাকতে এখন প্রতিটি দলই মরিয়া হয়ে মাঠে নামবে। ঈদের বিরতির পর তাই ডিপিএল ফিরছে আরও বেশি উত্তেজনা ও প্রতিদ্বন্দ্বিতা নিয়ে।
এসকেডি/আইএন
What's Your Reaction?