ফিলিপ সাংমাকে ১৪ দিনের জেল হেফাজত দিলেন কলকাতার আদালত

বাংলাদেশে শহীদ শরিফ ওসমান হাদি হত্যা মামলায় ফিলিপ সাংমাকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন কলকাতার আদালত। এ সময়ের মধ্যে তাকে জিজ্ঞাসাবাদ করতে পারবে পশ্চিমবঙ্গ পুলিশের বিশেষ টাস্কফোর্স (এসটিএফ)। আগামী ৩ এপ্রিল তাকে আবার আদালতে তোলা হবে। শনিবার (২১ মার্চ) ফিলিপকে কলকাতার বিধাননগর আদালতে তোলার আগে বিধাননগর হাসপাতালে তার স্বাস্থ্য পরীক্ষা করা হয়। পরে তাকে কলকাতার ইলেকট্রনিক কমপ্লেক্স থানার লকআপে রাখা হয়। সেখান থেকে তাকে দমদম কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। তবে এদিন তাকে সরাসরি বিচারকের সামনে পেশ করা হয়নি। ফিলিপের বিরুদ্ধে অভিযোগ, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যার মূল হোতা ফয়সাল করিম মাসুদ ও আলমগীর হোসেনকে ভারতে পালাতে সহায়তা করেছিলেন তিনি। দুই অভিযুক্তকে ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত দিয়ে ভারতের মেঘালয়ে প্রবেশে সহায়তা করেন ফিলিপ। গোপন সূত্রের খবরের ভিত্তিতে ১৩ মার্চ পশ্চিমবঙ্গের নদীয়া জেলার শান্তিপুর বাইপাস সংলগ্ন এলাকা থেকে ফিলিপ সাংমাকে গ্রেফতার করে এসটিএফ। এরপর তাকে বিধান নগর মহকুমা আদালতে তোলা হলে সাত দিনের পুলিশ রিমান্ডের নির্দেশ দিয়েছিলেন আদালত। এই রিমান্ডের মেয়াদ শে

ফিলিপ সাংমাকে ১৪ দিনের জেল হেফাজত দিলেন কলকাতার আদালত

বাংলাদেশে শহীদ শরিফ ওসমান হাদি হত্যা মামলায় ফিলিপ সাংমাকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন কলকাতার আদালত। এ সময়ের মধ্যে তাকে জিজ্ঞাসাবাদ করতে পারবে পশ্চিমবঙ্গ পুলিশের বিশেষ টাস্কফোর্স (এসটিএফ)। আগামী ৩ এপ্রিল তাকে আবার আদালতে তোলা হবে।

শনিবার (২১ মার্চ) ফিলিপকে কলকাতার বিধাননগর আদালতে তোলার আগে বিধাননগর হাসপাতালে তার স্বাস্থ্য পরীক্ষা করা হয়। পরে তাকে কলকাতার ইলেকট্রনিক কমপ্লেক্স থানার লকআপে রাখা হয়। সেখান থেকে তাকে দমদম কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। তবে এদিন তাকে সরাসরি বিচারকের সামনে পেশ করা হয়নি।

ফিলিপের বিরুদ্ধে অভিযোগ, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যার মূল হোতা ফয়সাল করিম মাসুদ ও আলমগীর হোসেনকে ভারতে পালাতে সহায়তা করেছিলেন তিনি। দুই অভিযুক্তকে ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত দিয়ে ভারতের মেঘালয়ে প্রবেশে সহায়তা করেন ফিলিপ।

গোপন সূত্রের খবরের ভিত্তিতে ১৩ মার্চ পশ্চিমবঙ্গের নদীয়া জেলার শান্তিপুর বাইপাস সংলগ্ন এলাকা থেকে ফিলিপ সাংমাকে গ্রেফতার করে এসটিএফ। এরপর তাকে বিধান নগর মহকুমা আদালতে তোলা হলে সাত দিনের পুলিশ রিমান্ডের নির্দেশ দিয়েছিলেন আদালত। এই রিমান্ডের মেয়াদ শেষ হওয়ার পর আজ তাকে আদালতে তোলা হয়।

এর আগে, ফয়সাল ও আলমগীরকে বাংলাদেশ সীমান্তসংলগ্ন উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ এলাকা থেকে গ্রেফতার করে পশ্চিমবঙ্গ এসটিএফ। গত ৮ মার্চ তাদের স্থানীয় আদালতে তোলা হলে ১৪ দিনের পুলিশ রিমান্ডের নির্দেশ দেন বিচারক। ওই দুই অভিযুক্ত অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে মেঘালয়ে আশ্রয় নিয়েছিলেন। পরে তারা বনগাঁ হয়ে অবৈধভাবে ফের বাংলাদেশে প্রবেশের পরিকল্পনা করছিল বলে জানা গেছে।

উল্লেখ্য, ২০২৫ সালের ১২ ডিসেম্বর রাজধানীর পল্টন এলাকায় মোটরসাইকেলে আসা হেলমেট পরিহিত দুর্বৃত্তরা ওসমান হাদিকে গুলি করে গুরুতর আহত করে। পরে ১৮ ডিসেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

ডিডি/কেএএ/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow