ফুলবাড়িয়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে পুড়ানো হলো নিষিদ্ধ ফাঁদ

ফুলবাড়িয়ায় দেশের বৃহৎ বদ্ধ জলাশয় বড়বিলা বিলে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়েছে। আজ শনিবার (৯ এপ্রিল) উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্টেট দুই ঘন্টার অভিযানে বিশাল দৈর্ঘ্যরে ৪০ টি নিষিদ্ধ (ফাঁদ) চায়না দোয়ারী জাল জব্দ করে পুড়িয়ে দিয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা শহীদুল ইসলাম সোহাগ সকাল ১১ টার থেকে বড়বিলা বিলে প্রায় দুই ঘন্টা অভিযান চালিয়েছে বিলে পেতে রাখা ৪০ টি কারেন্ট জাল, চায়না দোয়ারী জাল জব্দ করে পুড়িয়ে দিয়েছে। এসময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহা. ফরিদুল ইসলাম উপস্থিত ছিলেন। উপজেলার রাঙ্গামাটিয়া ইউনিয়নে অবস্থিত দেশের বৃহৎ বড়বিলা বিলকে বলা হয় পদ্ম,শাপলা শলুক, জলজ প্রাণীসহ দেশিয় প্রজাতির সুস্বাদু মাছের স্বর্গরাজ্য। বড়বিলা বিলে ৩৯ প্রজাতির দেশিয় মাছ পাওয়া যেত। এখন ২৪ প্রজাতের মাছ পাওয়া যায়। বর্ষা মৌসুমে বিলের আয়তন হয় অনন্ত ৭০০ একর। বিলে সরকারি খাস জমি রয়েছে ৩৬১ একর। বড়বিলা বিলে জীব বৈচিত্র ও দেশিয় মাছ ধ্বংস করা হচ্ছে ক্ষতিকর কারেন্ট জাল, চায়না ও দোয়ারি জাল অতিমাত্রায় ব্যবহার করে। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শহীদুল ইসলাম সোহাগ জানান, মৎস্য স

ফুলবাড়িয়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে পুড়ানো হলো নিষিদ্ধ ফাঁদ

ফুলবাড়িয়ায় দেশের বৃহৎ বদ্ধ জলাশয় বড়বিলা বিলে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়েছে। আজ শনিবার (৯ এপ্রিল) উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্টেট দুই ঘন্টার অভিযানে বিশাল দৈর্ঘ্যরে ৪০ টি নিষিদ্ধ (ফাঁদ) চায়না দোয়ারী জাল জব্দ করে পুড়িয়ে দিয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শহীদুল ইসলাম সোহাগ সকাল ১১ টার থেকে বড়বিলা বিলে প্রায় দুই ঘন্টা অভিযান চালিয়েছে বিলে পেতে রাখা ৪০ টি কারেন্ট জাল, চায়না দোয়ারী জাল জব্দ করে পুড়িয়ে দিয়েছে। এসময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহা. ফরিদুল ইসলাম উপস্থিত ছিলেন।

উপজেলার রাঙ্গামাটিয়া ইউনিয়নে অবস্থিত দেশের বৃহৎ বড়বিলা বিলকে বলা হয় পদ্ম,শাপলা শলুক, জলজ প্রাণীসহ দেশিয় প্রজাতির সুস্বাদু মাছের স্বর্গরাজ্য। বড়বিলা বিলে ৩৯ প্রজাতির দেশিয় মাছ পাওয়া যেত। এখন ২৪ প্রজাতের মাছ পাওয়া যায়। বর্ষা মৌসুমে বিলের আয়তন হয় অনন্ত ৭০০ একর। বিলে সরকারি খাস জমি রয়েছে ৩৬১ একর। বড়বিলা বিলে জীব বৈচিত্র ও দেশিয় মাছ ধ্বংস করা হচ্ছে ক্ষতিকর কারেন্ট জাল, চায়না ও দোয়ারি জাল অতিমাত্রায় ব্যবহার করে।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শহীদুল ইসলাম সোহাগ জানান, মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে বড়বিলা বিলে অভিযান পরিচালনা করা হয়। এসময় নিষিদ্ধ ৪০ টি চায়না দুয়ারী জাল জব্দ করে পুড়িয়ে দেওয়া হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow