কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মাসুদকে ওএসডি

কুমিল্লা মেডিক্যাল কলেজ (কুমেক) হাসপাতালের পরিচালক ডা. মাসুদ পারভেজকে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) করা হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের যুগ্ম সচিব সনজিদা শারমিন সই করা এক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়। প্রজ্ঞাপনে বলা হয়, কর্মকর্তা ডা. মাসুদ পারভেজ, পরিচালক কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল বর্ণিত পদ ও কর্মস্থলে (ওএসডি, স্বাস্থ্য অধিদপ্তর, মহাখালী, ঢাকা) বদলিপূর্বক পদায়ন করা হলো। জনস্বার্থে জারিকৃত আদেশ অনতিবিলম্বে কার্যকর করা হবে। তবে ঠিক কী কারণে তাকে ওএসডি করা হয়েছে সেটি জানা যায়নি। ২০২৪ সালে দুর্নীতির অভিযোগ তুলে ডা. মাসুদ পারভেজকে অপসারণের দাবিতে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনে নিপীড়িত নাগরিক সমাজের ব্যানারে ‘গণথাবড়ানো কর্মসূচি’ পালন করা হয়েছিল। সম্প্রতি হাম-রুবেলার প্রাদুর্ভাবে হাসপাতালের সেবার মান নিয়েও প্রশ্ন তুলেছে নাগরিক সমাজ। এ বিষয়ে জানতে ডা. মাসুদ পারভেজকে একাধিকবার ফোন ও খুদেবার্তা পাঠালেও তার কাছ থেকে কোনো উত্তর পাওয়া যায়নি।

কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মাসুদকে ওএসডি

কুমিল্লা মেডিক্যাল কলেজ (কুমেক) হাসপাতালের পরিচালক ডা. মাসুদ পারভেজকে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) করা হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের যুগ্ম সচিব সনজিদা শারমিন সই করা এক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, কর্মকর্তা ডা. মাসুদ পারভেজ, পরিচালক কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল বর্ণিত পদ ও কর্মস্থলে (ওএসডি, স্বাস্থ্য অধিদপ্তর, মহাখালী, ঢাকা) বদলিপূর্বক পদায়ন করা হলো। জনস্বার্থে জারিকৃত আদেশ অনতিবিলম্বে কার্যকর করা হবে। তবে ঠিক কী কারণে তাকে ওএসডি করা হয়েছে সেটি জানা যায়নি।

২০২৪ সালে দুর্নীতির অভিযোগ তুলে ডা. মাসুদ পারভেজকে অপসারণের দাবিতে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনে নিপীড়িত নাগরিক সমাজের ব্যানারে ‘গণথাবড়ানো কর্মসূচি’ পালন করা হয়েছিল। সম্প্রতি হাম-রুবেলার প্রাদুর্ভাবে হাসপাতালের সেবার মান নিয়েও প্রশ্ন তুলেছে নাগরিক সমাজ। এ বিষয়ে জানতে ডা. মাসুদ পারভেজকে একাধিকবার ফোন ও খুদেবার্তা পাঠালেও তার কাছ থেকে কোনো উত্তর পাওয়া যায়নি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow