ফুলবাড়িয়ায় হেরোইনসহ আটক মাদক কারবারি

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় হেরোইন বিক্রির সময় হাতেনাতে খলিলুর রহমান (৫০) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ওই কারবারি উপজেলার সীমান্ত ঘেঁষা টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার গুপ্তবৃন্দাবন এলাকার আবদুল খালেকের পুত্র।পুলিশ জানায়, বুধবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সীমান্তবর্তী এনায়েতপুর ইউনিয়নের দোলমা এলাকায় জনৈক মেহের আলীর মুদি দোকানের সামনে মাদক বিক্রির খবর পায় পুলিশ। পরে তাৎক্ষণিক এসআই মো. শামীম কবির, এএসআই খলিলুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ৩০ পুড়িয়া (২ গ্রাম) হেরোইনসহ খলিলুর রহমান ওরফে হেরোইন খলিলকে আটক করেন।বিশ্বস্ত সূত্র জানায়, মাদক সম্রাট খলিলুর রহমান ও তাঁর স্ত্রী আন্তঃজেলা মাদক কারবারের সঙ্গে জড়িত। খলিলুর রহমান নিজ এলাকায় হেরোইন খলিল হিসেবে পরিচিত। তাঁর বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। খলিল দম্পতি নিজ এলাকাসহ সীমান্তবর্তী ফুলবাড়িয়ার বিভিন্ন এলাকায় মাদকসেবীদের হাতে মাদক পৌঁছে দেয়। তাঁর গ্রেপ্তারের খবরে স্থানীয় বাসিন্দারাও স্বস্তি প্রকাশ করেছেন।ফুলবাড়িয়া থানার ওসি মোহাম্মদ রাশেদুল হাসান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, খলিলুর রহমান এর কাছ

ফুলবাড়িয়ায় হেরোইনসহ আটক মাদক কারবারি

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় হেরোইন বিক্রির সময় হাতেনাতে খলিলুর রহমান (৫০) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ওই কারবারি উপজেলার সীমান্ত ঘেঁষা টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার গুপ্তবৃন্দাবন এলাকার আবদুল খালেকের পুত্র।

পুলিশ জানায়, বুধবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সীমান্তবর্তী এনায়েতপুর ইউনিয়নের দোলমা এলাকায় জনৈক মেহের আলীর মুদি দোকানের সামনে মাদক বিক্রির খবর পায় পুলিশ। পরে তাৎক্ষণিক এসআই মো. শামীম কবির, এএসআই খলিলুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ৩০ পুড়িয়া (২ গ্রাম) হেরোইনসহ খলিলুর রহমান ওরফে হেরোইন খলিলকে আটক করেন।

বিশ্বস্ত সূত্র জানায়, মাদক সম্রাট খলিলুর রহমান ও তাঁর স্ত্রী আন্তঃজেলা মাদক কারবারের সঙ্গে জড়িত। খলিলুর রহমান নিজ এলাকায় হেরোইন খলিল হিসেবে পরিচিত। তাঁর বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। খলিল দম্পতি নিজ এলাকাসহ সীমান্তবর্তী ফুলবাড়িয়ার বিভিন্ন এলাকায় মাদকসেবীদের হাতে মাদক পৌঁছে দেয়। তাঁর গ্রেপ্তারের খবরে স্থানীয় বাসিন্দারাও স্বস্তি প্রকাশ করেছেন।

ফুলবাড়িয়া থানার ওসি মোহাম্মদ রাশেদুল হাসান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, খলিলুর রহমান এর কাছ থেকে ২ গ্রাম হেরোইন জব্দ করা হয়েছে। তাঁর বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরপূর্বক আজ সকালে আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow