ফুলহামকে উড়িয়ে ম্যানসিটির ওপর চাপ বাড়ালো আর্সেনাল
ফুলহামের বিপক্ষে দাপুটে জয়ে মাঠ ছেড়েছে আর্সেনাল। এই জয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে শিরোপা জয়ের দৌঁড়ে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করে ৬ পয়েন্টের লিড নিয়েছে। আর্সেনালের হয়ে জয়ের নায়ক ছিলেন জোড়া গোল করা ভিক্টর ইয়োকেরেস আর একটি গোল এসেছে বুকায়ো সাকার পা থেকে। মৌসুমে নিজের গোলসংখ্যা বাড়িয়ে ২১-এ নিয়ে গেছেন ইয়োকেরেস। মিকেল আর্তেতার দল শুরু থেকেই আধিপত্য দেখায়। নবম মিনিটে ইনজুরি থেকে ফিরে আসা সাকা ডান দিক দিয়ে দারুণ আক্রমণ গড়ে তুলে পাস দেন ইয়োকেরেসকে। যিনি সহজেই বল জালে জড়ান ম্যাচের ৯ মিনিটে। প্রথমার্ধের শেষের দিকে আবারও জুটি বাঁধেন এই দুজন। এবার ইয়োরেসের পাস থেকে সাকা নিচু শটে গোল করে ব্যবধান বাড়ান ৪০ মিনিটে। এরপর ইনজুরি টাইমে লিয়ার্দো ট্রোসার্ডের ক্রস থেকে হেডে নিজের দ্বিতীয় গোল করেন ইয়োকেরেস। সেই গোলেই নিশ্চিত হয় দলের জয়। ম্যাচে চতুর্থ গোলের কাছাকাছি গিয়েও ভাগ্য সহায় হয়নি রিকার্দো ক্যালাফিওরির। তার হেড পোস্টে লেগে ফিরে আসে। এই জয়ে শিরোপা প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটির ওপর চাপ বাড়িয়েছে আর্সেনাল, যদিও সিটির হাতে এখনো দুই ম্যাচ বেশি রয়েছে। ম্যাচ শেষে সাকাকে বিশ্রাম দিয়ে ও একাধিক পরিবর্তন এনে উয়
ফুলহামের বিপক্ষে দাপুটে জয়ে মাঠ ছেড়েছে আর্সেনাল। এই জয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে শিরোপা জয়ের দৌঁড়ে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করে ৬ পয়েন্টের লিড নিয়েছে।
আর্সেনালের হয়ে জয়ের নায়ক ছিলেন জোড়া গোল করা ভিক্টর ইয়োকেরেস আর একটি গোল এসেছে বুকায়ো সাকার পা থেকে। মৌসুমে নিজের গোলসংখ্যা বাড়িয়ে ২১-এ নিয়ে গেছেন ইয়োকেরেস।
মিকেল আর্তেতার দল শুরু থেকেই আধিপত্য দেখায়। নবম মিনিটে ইনজুরি থেকে ফিরে আসা সাকা ডান দিক দিয়ে দারুণ আক্রমণ গড়ে তুলে পাস দেন ইয়োকেরেসকে। যিনি সহজেই বল জালে জড়ান ম্যাচের ৯ মিনিটে।
প্রথমার্ধের শেষের দিকে আবারও জুটি বাঁধেন এই দুজন। এবার ইয়োরেসের পাস থেকে সাকা নিচু শটে গোল করে ব্যবধান বাড়ান ৪০ মিনিটে।
এরপর ইনজুরি টাইমে লিয়ার্দো ট্রোসার্ডের ক্রস থেকে হেডে নিজের দ্বিতীয় গোল করেন ইয়োকেরেস। সেই গোলেই নিশ্চিত হয় দলের জয়।
ম্যাচে চতুর্থ গোলের কাছাকাছি গিয়েও ভাগ্য সহায় হয়নি রিকার্দো ক্যালাফিওরির। তার হেড পোস্টে লেগে ফিরে আসে।
এই জয়ে শিরোপা প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটির ওপর চাপ বাড়িয়েছে আর্সেনাল, যদিও সিটির হাতে এখনো দুই ম্যাচ বেশি রয়েছে।
ম্যাচ শেষে সাকাকে বিশ্রাম দিয়ে ও একাধিক পরিবর্তন এনে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের দ্বিতীয় লেগের দিকে মনোযোগ দিয়েছে আর্সেনাল। যেখানে তাদের প্রতিপক্ষ অ্যাটলেটিকো মাদ্রিদ। প্রথম লেগ ১-১ ড্র হওয়ায় ম্যাচটি এখনো সমানভাবে খোলা রয়েছে।
আইএন
What's Your Reaction?