ফুয়াদ স্বনমের কবিতা- নৈঃশব্দিক অন্তমিলন

কতো কিছু বলার ছিলো  বলা গেলো না কতো কিছু শোনার ছিলো  শোনা হোলো না কেমন পাথরের মতো নিশ্চুপ নিশ্চল হয়ে গেছো সেই থেকে,  শুধু শব্দের আকুতি দিয়ে সে মৌনতা ভাঙা গেলো না একবার খোঁপা খুলে দেওয়ার মতো কাছে পেলে আঁচল টেনে ধরার মতো দূরত্বে একটিবার পেলে দু'ঠোঁট চেপে ধরতাম দু'ঠোঁট দিয়ে  অ্যালান হিলসের প্রাচীনতম বরফও টুকরো টুকরো  হতো সে উষ্ণতায়... ছয় মিলিয়ন বছর ধরে আমি অপরাধী হয়ে আছি কবিতা লিখে লিখে আমি ক্লান্ত বড় চিঠি বয়ে নেয়া উড্ডীন পায়রার ডানারা ক্ষয়ে গেছে  তবু তুমি এক অবিচল ধ্যানমগ্ন ঋষি।  এখানে একখণ্ড জৈবিক স্পর্শের দৈর্ঘ্য সূর্য  কিরণের চেয়েও সুদীর্ঘ   বড় বেশি উত্তাপদায়ক কিছু কিছু নৈঃশব্দিক কথা আছে,  বৃক্ষের পাতা বোঝে শুধু শিশিরের স্পর্শে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow