ফেনীতে ইয়াবা পাচারের সময় গ্রেফতার তাঁতীদল নেতা

ফেনীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে জেলা তাঁতীদলের নেতা মো. মামুন (৬১) ও মো. আবুল হোসেন (৪৬) নামে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (১৯ জুন) দুপুরে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক ইশতিয়াক হোসেনের নেতৃত্বে একটি টিম তাদের গ্রেফতার করে। গ্রেফতার মামুন ফুলগাজী উপজেলার দরবারপুর ইউনিয়নের চকবস্তা গ্রামের আবুল হাসেমের ছেলে ও আবুল হোসেন ১৪ গ্রাম উপজেলার জগন্নাথ দিঘি ইউনিয়নের সাত ঘরিরা গ্রামের আবদু সালামের ছেলে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল হামিদ জানান, গোপন সংবাদে ইয়াবা পাচারের খবর পেয়ে উপপরিদর্শক ইশতিয়াক হোসেনের নেতৃত্বে একটি টিম শহরের দাউদপুল সংলগ্ন ফাইভ স্টার হোটেলের সামনে অবস্থান নেয়। এসময় সন্দেহভাজন মো. মামুনকে তল্লাশি করে তার কাছ থেকে ৪৫০ পিস ইয়াবাসহ উদ্ধার করা হয়। এসময় মামুনের সহযোগী মো. আবুল হোসেনকেও আটক করা হয়। এ ঘটনায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক ইশতিয়াক হোসেন বাদী হয়ে ফেনী মডেল থানায় মামলা দায়ের করেন। অভিযানে ১টি মোটরসাইকেল, ২টি মোবাইল ফোন জব্দ করা হয়। গ্রেফতার ২ মাদক কারবারিকে ফেনী মডেল থানার হস্তান্তর করা হয়েছে বল

ফেনীতে ইয়াবা পাচারের সময় গ্রেফতার তাঁতীদল নেতা

ফেনীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে জেলা তাঁতীদলের নেতা মো. মামুন (৬১) ও মো. আবুল হোসেন (৪৬) নামে দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (১৯ জুন) দুপুরে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক ইশতিয়াক হোসেনের নেতৃত্বে একটি টিম তাদের গ্রেফতার করে।

গ্রেফতার মামুন ফুলগাজী উপজেলার দরবারপুর ইউনিয়নের চকবস্তা গ্রামের আবুল হাসেমের ছেলে ও আবুল হোসেন ১৪ গ্রাম উপজেলার জগন্নাথ দিঘি ইউনিয়নের সাত ঘরিরা গ্রামের আবদু সালামের ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল হামিদ জানান, গোপন সংবাদে ইয়াবা পাচারের খবর পেয়ে উপপরিদর্শক ইশতিয়াক হোসেনের নেতৃত্বে একটি টিম শহরের দাউদপুল সংলগ্ন ফাইভ স্টার হোটেলের সামনে অবস্থান নেয়। এসময় সন্দেহভাজন মো. মামুনকে তল্লাশি করে তার কাছ থেকে ৪৫০ পিস ইয়াবাসহ উদ্ধার করা হয়। এসময় মামুনের সহযোগী মো. আবুল হোসেনকেও আটক করা হয়।

এ ঘটনায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক ইশতিয়াক হোসেন বাদী হয়ে ফেনী মডেল থানায় মামলা দায়ের করেন। অভিযানে ১টি মোটরসাইকেল, ২টি মোবাইল ফোন জব্দ করা হয়। গ্রেফতার ২ মাদক কারবারিকে ফেনী মডেল থানার হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

ফেনী জেলা তাঁতীদলের আহ্বায়ক ছরওয়ার জাহান শ্রাবন জানান, মো. মামুন যুগ্ম আহ্বায়ক পদে ফরম জমা দিয়েছে। কোনো অপরাধ কর্মকাণ্ডে যুক্ত থাকার প্রমাণ পেলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

আবদুল্লাহ আল-মামুন/এফএ/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow