ফেনীতে ফের আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ৬

ফেনীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যানারে ঝটিকা মিছিল করায় ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৬ জুন) বিকেলে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। এর আগে শুক্রবার (২৬ জুন) সকালে শহরতলির সহদেবপুর এলাকায় মিছিলটি অনুষ্ঠিত হয়। পরে মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দুপুরে অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- ফেনীর সোনাগাজী উপজেলার পূর্ব সুজাপুর এলাকার নাসির উদ্দিনের ছেলে মো. রাজীব (১৯), একই উপজেলার চর খোয়াজ এলাকার শেখ ফরিদের ছেলে মো. আলমগীর (১৯), চর খোয়াজ এলাকার আবুল কাশেমের ছেলে মো. ইব্রাহিম ইসলাম রিয়াজ (১৯), লক্ষ্মীপুরের রামগতি উপজেলার দক্ষিণ টুমচর এলাকার মো. মোস্তফার ছেলে মো. জুয়েল ইসলাম (২০), বর্তমানে তিনি সোনাগাজী উপজেলার সুজাপুর বেড়িবাঁধ এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করেন, সোনাগাজী উপজেলার চর খোয়াজ এলাকার নুর নবীর ছেলে মো. নাহিদ রানা (২০) ও পূর্ব সুজাপুর এলাকার আবদুর মান্নানের ছেলে মো. মাঈন উদ্দিন ওরফে সোহাগ মিয়া (২৫)। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ফেনী জেলা আওয়ামী লীগের ব্যানারে ১৫ থেকে ২০ জন তরুণ মিছিলে অংশ নেন। এসময় তারা আওয়ামী লীগ,

ফেনীতে ফের আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ৬

ফেনীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যানারে ঝটিকা মিছিল করায় ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৬ জুন) বিকেলে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে শুক্রবার (২৬ জুন) সকালে শহরতলির সহদেবপুর এলাকায় মিছিলটি অনুষ্ঠিত হয়। পরে মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দুপুরে অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- ফেনীর সোনাগাজী উপজেলার পূর্ব সুজাপুর এলাকার নাসির উদ্দিনের ছেলে মো. রাজীব (১৯), একই উপজেলার চর খোয়াজ এলাকার শেখ ফরিদের ছেলে মো. আলমগীর (১৯), চর খোয়াজ এলাকার আবুল কাশেমের ছেলে মো. ইব্রাহিম ইসলাম রিয়াজ (১৯), লক্ষ্মীপুরের রামগতি উপজেলার দক্ষিণ টুমচর এলাকার মো. মোস্তফার ছেলে মো. জুয়েল ইসলাম (২০), বর্তমানে তিনি সোনাগাজী উপজেলার সুজাপুর বেড়িবাঁধ এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করেন, সোনাগাজী উপজেলার চর খোয়াজ এলাকার নুর নবীর ছেলে মো. নাহিদ রানা (২০) ও পূর্ব সুজাপুর এলাকার আবদুর মান্নানের ছেলে মো. মাঈন উদ্দিন ওরফে সোহাগ মিয়া (২৫)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ফেনী জেলা আওয়ামী লীগের ব্যানারে ১৫ থেকে ২০ জন তরুণ মিছিলে অংশ নেন। এসময় তারা আওয়ামী লীগ, দলটির সভাপতি শেখ হাসিনা ও ফেনী-২ আসনের সাবেক সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর পক্ষে বিভিন্ন স্লোগান দেন। মিছিলটি শহরতলির সহদেবপুর এলাকা প্রদক্ষিণ করে।

দুপুরের দিকে মিছিলের একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, ব্যানার হাতে একদল তরুণ সড়কে মিছিল করছেন ও বিভিন্ন স্লোগান দিচ্ছেন। তাদের মধ্যে বেশির ভাগই ছিলেন মাস্ক পরিহিত।

ফেনী মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজীম বলেন, আওয়ামী লীগের ঝটিকা মিছিলের ঘটনায় একটি মামলা করা হয়েছে। মামলায় এজাহারনামীয় ছয় আসামিকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

এর আগে, গত ১৭ জুন সকালে শহরে স্টেশন রোড এলাকায় আওয়ামী লীগের ঝটিকা মিছিলের ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা করে। এতে ১০ জনের নাম উল্লেখসহ আরও ২৫ থেকে ৩০ জনকে অজ্ঞাত আসামি করা হয়। ওই মামলাতেও ছয়জনকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়।

আবদুল্লাহ আল-মামুন/এসএএইচ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow