ফেনীর তিন ইটভাটাকে ১৫ লাখ টাকা জরিমানা

পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া ব্যবসা পরিচালনা ও ফসলি জমির টপসয়েল কেটে নেওয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় ফেনীর ছাগলনাইয়ার তিন ইটভাটাকে ১৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (১৩ জুলাই) দুপুরে পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম অঞ্চল কার্যালয়ের পরিচালক জমির উদ্দিন এক শুনানির মাধ্যমে এই রায় প্রদান করেন। দণ্ডিত প্রতিষ্ঠানগুলো হলো- ছাগলনাইয়া উপজেলার মেসার্স সততা ব্রিকস, মেসার্স জামাল ব্রিকস ও মেসার্স কামাল ব্রিকস। অপরাধ প্রমাণিত হওয়ায় প্রতিটি ইটভাটাকে পাঁচ লাখ টাকা করে মোট ১৫ লাখ টাকা জরিমানা করা হয়। আরও পড়ুন কুমারখালীতে ৭ অবৈধ ইট ভাটায় অভিযান, ১৩ লাখ টাকা জরিমানা পরিবেশ অধিদপ্তর সূত্র জানায়, ছাড়পত্রহীন ইটভাটা পরিচালনা ও অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার অভিযোগে ফেনী পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক শাওন শওকত বাদী হয়ে চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ে ওই ইটভাটাগুলোর বিরুদ্ধে পৃথক তিনটি এনফোর্সমেন্ট মামলা দায়ের করেছিলেন। সোমবার চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ে ইটভাটা মালিকদের উপস্থিতিতে শুনানি শেষে এই দণ্ডাদেশ দেওয়া হয়। ফেনী পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক শাওন শওকত বিষয়টি নিশ্চিত করে বলেন, ফসলি জমি ও পরিবেশের ক্ষতিপূর

ফেনীর তিন ইটভাটাকে ১৫ লাখ টাকা জরিমানা

পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া ব্যবসা পরিচালনা ও ফসলি জমির টপসয়েল কেটে নেওয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় ফেনীর ছাগলনাইয়ার তিন ইটভাটাকে ১৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (১৩ জুলাই) দুপুরে পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম অঞ্চল কার্যালয়ের পরিচালক জমির উদ্দিন এক শুনানির মাধ্যমে এই রায় প্রদান করেন।

দণ্ডিত প্রতিষ্ঠানগুলো হলো- ছাগলনাইয়া উপজেলার মেসার্স সততা ব্রিকস, মেসার্স জামাল ব্রিকস ও মেসার্স কামাল ব্রিকস। অপরাধ প্রমাণিত হওয়ায় প্রতিটি ইটভাটাকে পাঁচ লাখ টাকা করে মোট ১৫ লাখ টাকা জরিমানা করা হয়।

পরিবেশ অধিদপ্তর সূত্র জানায়, ছাড়পত্রহীন ইটভাটা পরিচালনা ও অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার অভিযোগে ফেনী পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক শাওন শওকত বাদী হয়ে চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ে ওই ইটভাটাগুলোর বিরুদ্ধে পৃথক তিনটি এনফোর্সমেন্ট মামলা দায়ের করেছিলেন। সোমবার চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ে ইটভাটা মালিকদের উপস্থিতিতে শুনানি শেষে এই দণ্ডাদেশ দেওয়া হয়।

ফেনী পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক শাওন শওকত বিষয়টি নিশ্চিত করে বলেন, ফসলি জমি ও পরিবেশের ক্ষতিপূরণ বাবদ এই জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ নির্দিষ্ট সময়ের মধ্যে কয়েকটি ধাপে সরকারি কোষাগারে জমা দেওয়ার জন্য ইটভাটা মালিকদের নির্দেশ দেওয়া হয়েছে।

আবদুল্লাহ আল-মামুন/এসজেডএইচ/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow