ফের আবারও বাড়ল তেলের দাম

মধ্যপ্রাচ্য থেকে তেলের সরবরাহ দীর্ঘ সময় ধরে বাধাগ্রস্ত থাকতে পারে—এমন আশঙ্কায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম আরও বেড়েছে। যুক্তরাষ্ট্র-ইসরাইল ও ইরানের মধ্যে চলমান যুদ্ধ বন্ধে আলোচনা অচলাবস্থায় পড়ায় এই উদ্বেগ তৈরি হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) গ্রিনিচ মান সময় ১২টা ৫৭ মিনিটে ব্রেন্ট ক্রুডের জুন মাসের ফিউচারের দাম ১.৯১ ডলার বা ১.৬২ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১১৯.৯৪ ডলারে পৌঁছেছে। আগের সেশনে  ৬.১ শতাংশ বৃদ্ধি পেয়েছিল।  টানা নবম দিনের মতো এই চুক্তির দাম বাড়ল।  অন্যদিকে, বেশি লেনদেন হওয়া জুলাই চুক্তির দাম ৯৪ সেন্ট বা ০.৮৫ শতাংশ বেড়ে ১১১.৩৮ ডলারে দাঁড়িয়েছে, যা আগের সেশনে ৫.৮ শতাংশ বেড়েছিল। মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) জুন ফিউচারের দাম ৬৩ সেন্ট বা ০.৫৯ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০৭.৫১ ডলারে পৌঁছেছে। আগের সেশনে এই সূচক ৭ শতাংশ বৃদ্ধি পেয়েছিল এবং গত ৯ সেশনের মধ্যে আটটিতেই ঊর্ধ্বমুখী ছিল।

ফের আবারও বাড়ল তেলের দাম

মধ্যপ্রাচ্য থেকে তেলের সরবরাহ দীর্ঘ সময় ধরে বাধাগ্রস্ত থাকতে পারে—এমন আশঙ্কায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম আরও বেড়েছে। যুক্তরাষ্ট্র-ইসরাইল ও ইরানের মধ্যে চলমান যুদ্ধ বন্ধে আলোচনা অচলাবস্থায় পড়ায় এই উদ্বেগ তৈরি হয়েছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) গ্রিনিচ মান সময় ১২টা ৫৭ মিনিটে ব্রেন্ট ক্রুডের জুন মাসের ফিউচারের দাম ১.৯১ ডলার বা ১.৬২ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১১৯.৯৪ ডলারে পৌঁছেছে। আগের সেশনে  ৬.১ শতাংশ বৃদ্ধি পেয়েছিল।  টানা নবম দিনের মতো এই চুক্তির দাম বাড়ল। 

অন্যদিকে, বেশি লেনদেন হওয়া জুলাই চুক্তির দাম ৯৪ সেন্ট বা ০.৮৫ শতাংশ বেড়ে ১১১.৩৮ ডলারে দাঁড়িয়েছে, যা আগের সেশনে ৫.৮ শতাংশ বেড়েছিল।

মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) জুন ফিউচারের দাম ৬৩ সেন্ট বা ০.৫৯ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০৭.৫১ ডলারে পৌঁছেছে। আগের সেশনে এই সূচক ৭ শতাংশ বৃদ্ধি পেয়েছিল এবং গত ৯ সেশনের মধ্যে আটটিতেই ঊর্ধ্বমুখী ছিল।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow