ফের আলোচনায় অংশ নিতে ইসলামাবাদ পৌঁছালেন ইরানি প্রতিনিধিদল
যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফার শান্তি আলোচনায় অংশ নিতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছেছেন ইরানি প্রতিনিধি দল। স্থানীয় সময় শুক্রবার (২৪ এপ্রিল) রাতে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির নেতৃত্বে ইরানি প্রতিনিধিদের বহনকারী বিমানটি পাকিস্তানের মাটিতে অবতরণ করে।
পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র তাহির আন্দ্রাবি এ তথ্য নিশ্চিত করেছেন। খবর দ্য ডন
তাহির আন্দ্রাবি বলেন, আরাগচিকে উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইশহাক দার, প্রতিরক্ষা বাহিনীর প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা অভ্যর্থনা জানান।
তিনি আরও যোগ করেন, ‘সফরকালে ইরানের পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তানের ঊর্ধ্বতন নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন। সেখানে সাম্প্রতিক আঞ্চলিক পরিস্থিতির পাশাপাশি আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য চলমান প্রচেষ্টাগুলো নিয়ে আলোচনা করা হবে।’
এর আগে, পাকিস্তানি সূত্রগুলো দ্য ডনকে জানিয়েছিল, পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে একটি ছোট আলোচনাকারী দল আসার কথা রয়েছে।
সূত্রগুলো আরও জানায়, যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনার দ্বিতীয় দফা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং যুক্তরাষ্ট্রের একটি লজিস
যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফার শান্তি আলোচনায় অংশ নিতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছেছেন ইরানি প্রতিনিধি দল। স্থানীয় সময় শুক্রবার (২৪ এপ্রিল) রাতে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির নেতৃত্বে ইরানি প্রতিনিধিদের বহনকারী বিমানটি পাকিস্তানের মাটিতে অবতরণ করে।
পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র তাহির আন্দ্রাবি এ তথ্য নিশ্চিত করেছেন। খবর দ্য ডন
তাহির আন্দ্রাবি বলেন, আরাগচিকে উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইশহাক দার, প্রতিরক্ষা বাহিনীর প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা অভ্যর্থনা জানান।
তিনি আরও যোগ করেন, ‘সফরকালে ইরানের পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তানের ঊর্ধ্বতন নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন। সেখানে সাম্প্রতিক আঞ্চলিক পরিস্থিতির পাশাপাশি আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য চলমান প্রচেষ্টাগুলো নিয়ে আলোচনা করা হবে।’
এর আগে, পাকিস্তানি সূত্রগুলো দ্য ডনকে জানিয়েছিল, পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে একটি ছোট আলোচনাকারী দল আসার কথা রয়েছে।
সূত্রগুলো আরও জানায়, যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনার দ্বিতীয় দফা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং যুক্তরাষ্ট্রের একটি লজিস্টিক ও নিরাপত্তা দল ইতোমধ্যেই ফেডারেল রাজধানীতে অবস্থান করছে।
তবে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম এই সফরের কথা নিশ্চিত করলেও জানিয়েছে যে, আরাগচি ‘দ্বিপাক্ষিক পরামর্শ’ করবেন।
এর আগে আগে আরাগচি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে এক পোস্টে বলেছিলেন, তিনি ইসলামাবাদ, মাস্কাট এবং মস্কোতে একটি ‘সময়োপযোগী সফর’ শুরু করছেন।
তিনি বলেন, ‘আমার সফরের উদ্দেশ্য হলো দ্বিপাক্ষিক বিষয়ে আমাদের অংশীদারদের সঙ্গে নিবিড়ভাবে সমন্বয় করা এবং আঞ্চলিক ঘটনাবলি নিয়ে পরামর্শ করা। আমাদের প্রতিবেশিরাই আমাদের অগ্রাধিকার।’