ফের ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি নিরসনে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান মধ্যস্থতা প্রচেষ্টার অংশ হিসেবে ফের তেহরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাবাহিনীর প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আসিম মুনিরের এই সফর মূলত ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান আলোচনার ধারাবাহিকতায় অনুষ্ঠিত হচ্ছে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দীর্ঘদিনের অচলাবস্থা কাটিয়ে শান্তি ফেরাতে পাকিস্তান বর্তমানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এর আগে গত বুধবার তেহরানে সফর করেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি। এক সপ্তাহের কম সময়ের মধ্যে এটি ছিল তার দ্বিতীয় সফর। সেখানে তিনি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও স্বরাষ্ট্রমন্ত্রী এস্কান্দার মোমেনিসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। বলা হচ্ছে যে, ওই সফরে মহসিন নাকভি ইরানের নেতৃত্বের কাছে পাকিস্তানের পক্ষ থেকে চলমান আলোচনা অব্যাহত রাখার গুরুত্ব ও যুক্তরাষ্ট্রের নতুন প্রস্তাবের বার্তা পৌঁছে দিয়েছেন। এর আগে গত ১৮ এপ্রিল তেহরান সফর করেন পাকিস্তানের এই সেনাপ্রধান। টিটিএন

ফের ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি নিরসনে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান মধ্যস্থতা প্রচেষ্টার অংশ হিসেবে ফের তেহরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাবাহিনীর প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আসিম মুনিরের এই সফর মূলত ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান আলোচনার ধারাবাহিকতায় অনুষ্ঠিত হচ্ছে।

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দীর্ঘদিনের অচলাবস্থা কাটিয়ে শান্তি ফেরাতে পাকিস্তান বর্তমানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

এর আগে গত বুধবার তেহরানে সফর করেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি। এক সপ্তাহের কম সময়ের মধ্যে এটি ছিল তার দ্বিতীয় সফর। সেখানে তিনি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও স্বরাষ্ট্রমন্ত্রী এস্কান্দার মোমেনিসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।

বলা হচ্ছে যে, ওই সফরে মহসিন নাকভি ইরানের নেতৃত্বের কাছে পাকিস্তানের পক্ষ থেকে চলমান আলোচনা অব্যাহত রাখার গুরুত্ব ও যুক্তরাষ্ট্রের নতুন প্রস্তাবের বার্তা পৌঁছে দিয়েছেন। এর আগে গত ১৮ এপ্রিল তেহরান সফর করেন পাকিস্তানের এই সেনাপ্রধান।

টিটিএন

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow