ফেসবুকে পরিচয় আপডেট করলেন মমতা
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা শুভেন্দু অধিকারী। সদ্য অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনে বিজেপি ২৯৪টির মধ্যে ২০৭টি আসনে জয় পেয়ে ১৫ বছরের তৃণমূল শাসনের অবসান ঘটায়। এর মাধ্যমে প্রথমবারের মতো পশ্চিমবঙ্গে ক্ষমতায় এল বিজেপি। আর এদিকে ফেসবুক ও এক্স প্রোফাইলে পরিচয় আপডেট করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এতদিন তার ফেসবুক ও এক্স প্রোফাইলে ‘সিএম’ বা চিফ মিনিস্টার লেখা ছিল। শনিবার (৯ মে) দুপুরের পর সেই পরিচিতি আপডেট করা হয়। নতুন পরিচিতিতে লেখা হয়েছে, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা ও চেয়ারপার্সন, এবং পশ্চিমবঙ্গের ১৫তম, ১৬তম ও ১৭তম বিধানসভার মুখ্যমন্ত্রী। অবশ্য সেটি লেখা হয়েছে ইংরেজিতে। এদিকে শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভায় জায়গা পেয়েছেন ৫ মন্ত্রী। ইতোমধ্যে তাদের শপথ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (০৯ মে) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, শপথ নেওয়ার পর শুভেন্দু অধিকারী তার মন্ত্রিসভায় পাঁচ মন্ত্রীকে অন্তর্ভুক্ত করেছেন। তার মন্ত্রিসভায় জায়গা পাওয়া এমপিরা হলেন, দিলীপ ঘোষ, অগ্
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা শুভেন্দু অধিকারী। সদ্য অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনে বিজেপি ২৯৪টির মধ্যে ২০৭টি আসনে জয় পেয়ে ১৫ বছরের তৃণমূল শাসনের অবসান ঘটায়। এর মাধ্যমে প্রথমবারের মতো পশ্চিমবঙ্গে ক্ষমতায় এল বিজেপি। আর এদিকে ফেসবুক ও এক্স প্রোফাইলে পরিচয় আপডেট করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
এতদিন তার ফেসবুক ও এক্স প্রোফাইলে ‘সিএম’ বা চিফ মিনিস্টার লেখা ছিল। শনিবার (৯ মে) দুপুরের পর সেই পরিচিতি আপডেট করা হয়।
নতুন পরিচিতিতে লেখা হয়েছে, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা ও চেয়ারপার্সন, এবং পশ্চিমবঙ্গের ১৫তম, ১৬তম ও ১৭তম বিধানসভার মুখ্যমন্ত্রী। অবশ্য সেটি লেখা হয়েছে ইংরেজিতে।
এদিকে শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভায় জায়গা পেয়েছেন ৫ মন্ত্রী। ইতোমধ্যে তাদের শপথ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (০৯ মে) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, শপথ নেওয়ার পর শুভেন্দু অধিকারী তার মন্ত্রিসভায় পাঁচ মন্ত্রীকে অন্তর্ভুক্ত করেছেন। তার মন্ত্রিসভায় জায়গা পাওয়া এমপিরা হলেন, দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, নিশীথ প্রামাণিক, ক্ষুদিরাম টুডু এবং অশোক কীর্তনিয়া। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহসহ দেশের শীর্ষ নেতাদের উপস্থিতিতে এই পাঁচ মন্ত্রী শপথ নেন।
What's Your Reaction?