ফ্রান্সে বাংলাদেশি কমিউনিটির ইফতার মাহফিল
ফ্রান্সের অখলিয়ন্স শহরে প্রবাসী বাংলাদেশিদের সংগঠন ‘বাংলাদেশ কমিউনিটি অরলিয়ন্স’-এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। রোববার (১৫ মার্চ) ফ্রান্সের রাজধানী প্যারিসের অখলিয়ন্স শহরের একটি রেস্টুরেন্টে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এই ইফতার মাহফিলে অরলিয়ন্স ও আশপাশের এলাকার প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এ অনুষ্ঠানে প্রবাসে থেকে দেশের সংস্কৃতি ও ধর্মীয় চেতনা ধরে রাখার এক অনন্য মিলনমেলা তৈরি হয়। ইফতারের আগে সংক্ষিপ্ত বক্তব্যে কমিউনিটির নেতারা বলেন, প্রবাসে বসবাস করলেও এ রকম আয়োজনের মাধ্যমে বাংলাদেশিদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, পারস্পরিক সহযোগিতা এবং সামাজিক বন্ধন আরও দৃঢ় হবে। তারা ভবিষ্যতেও কমিউনিটির ঐক্য ও সংস্কৃতি ধরে রাখতে এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। আয়োজকরা জানান, প্রবাসী বাংলাদেশিদের মধ্যে সম্প্রীতি বজায় রাখা এবং নতুন প্রজন্মকে প্রবাসে ঐক্যবদ্ধ রাখার লক্ষ্যে প্রতিবছর এ ধরনের আয়োজন করা হয়ে থাকে। তারা আরও বলেন, ইফতারের পরে সৌহার্দ্যপূর্ণ আড্ডার মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে আন্তরিকতা ও মিলনমেলার পরিবেশ সৃষ্টি করে। অনুষ্ঠানটি প্রব
ফ্রান্সের অখলিয়ন্স শহরে প্রবাসী বাংলাদেশিদের সংগঠন ‘বাংলাদেশ কমিউনিটি অরলিয়ন্স’-এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
রোববার (১৫ মার্চ) ফ্রান্সের রাজধানী প্যারিসের অখলিয়ন্স শহরের একটি রেস্টুরেন্টে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এই ইফতার মাহফিলে অরলিয়ন্স ও আশপাশের এলাকার প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এ অনুষ্ঠানে প্রবাসে থেকে দেশের সংস্কৃতি ও ধর্মীয় চেতনা ধরে রাখার এক অনন্য মিলনমেলা তৈরি হয়।
ইফতারের আগে সংক্ষিপ্ত বক্তব্যে কমিউনিটির নেতারা বলেন, প্রবাসে বসবাস করলেও এ রকম আয়োজনের মাধ্যমে বাংলাদেশিদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, পারস্পরিক সহযোগিতা এবং সামাজিক বন্ধন আরও দৃঢ় হবে। তারা ভবিষ্যতেও কমিউনিটির ঐক্য ও সংস্কৃতি ধরে রাখতে এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
আয়োজকরা জানান, প্রবাসী বাংলাদেশিদের মধ্যে সম্প্রীতি বজায় রাখা এবং নতুন প্রজন্মকে প্রবাসে ঐক্যবদ্ধ রাখার লক্ষ্যে প্রতিবছর এ ধরনের আয়োজন করা হয়ে থাকে।
তারা আরও বলেন, ইফতারের পরে সৌহার্দ্যপূর্ণ আড্ডার মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে আন্তরিকতা ও মিলনমেলার পরিবেশ সৃষ্টি করে। অনুষ্ঠানটি প্রবাসী বাংলাদেশিদের জন্য এক আনন্দঘন ও স্মরণীয় মিলনমেলায় পরিণত হয়।
মাহফিলে উপস্থিত ছিলেন পাবেল আহমদ, জামিল হোসেন, তাজ উদ্দিন, মাহিন আহমদ, রেদোয়ান আহমদ, তানভীর আহমদ, রুবেল মিয়া, সায়েক আহমদ, সুহেদ মিয়া, রাহাত মিয়া, দেলোয়ার হোসেন, জুবেল আহমদ, রিপন মিয়া, তাহের উদ্দিন, সালেহ আহমদ, নাইম মিয়া, তুরান ইসলাম, সাদমান আহমদ, আদিল আহমদ প্রমুখ।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আকরাম মিয়া, সায়েম, উজ্জ্বল মিয়া, পারভেজ আহমদ, তামিম আহমদ, আলম উদ্দিন, নাইম, সোহাগ, অলি, সুমন, ইভান, বোরহান, সুহেল, ফাহাদ, সোহাগ, মিজান মিয়া, আহমেদ মিয়া।
What's Your Reaction?