বইমেলায় খুদে শিক্ষার্থীদের প্রাণের উচ্ছ্বাস

শিশুদের বই পড়ার অভ্যাস বৃদ্ধি ও শিশুদের বইমুখী করতে ঝিনাইদহে ব্যতিক্রমী শিশুতোষ বইমেলা অনুষ্ঠিত হয়েছে। মেলায় শহরের বিভিন্ন স্কুল ও কিন্ডারগার্টেন স্কুলের খুদে শিক্ষার্থীরা আনন্দ উৎসবে মেতে ওঠে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) শহরের আদর্শপাড়ায় অবস্থিত মর্নিংবেল কিন্ডারগার্টেন স্কুলে এ দিনব্যাপী এ বইমেলার আয়োজন করা হয়। এতে মর্নিংবেল কিন্ডারগার্টেন স্কুলসহ অন্যান্য স্কুলের খুদে শিক্ষার্থীরাও অংশ নেন। মেলায় শিশুতোষ ছড়া, কবিতা ও রম্য গল্পের বই দিয়ে তিনটি বিশেষ স্টল বসানো হয়। শিশুরা এসব স্টল ঘুরে ঘুরে তাদের পছন্দ অনুযায়ী বিভিন্ন বই সংগ্রহ করে। এসময় শিশুদের সঙ্গে মেলায় অভিভাবকদেরও উপস্থিতি ছিল সরব। এছাড়া শিক্ষক-শিক্ষিকাসহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ বইমেলায় উপস্থিত ছিলেন। মেলার আয়োজক মর্নিংবেল কিন্ডারগার্টেন স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক শাহীনুর আলম লিটন বলেন, শিশুদের মাঝে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে আমাদের এ ব্যতিক্রমী আয়োজন। খুদে শিক্ষার্থী বন্ধু ও শিশুরা দিনদিন অতিমাত্রায় মোবাইল ফোনের প্রতি ঝুঁকে পড়ছে। আমরা শিশুদের মোবাইল ফোনের আসক্তি দূর করে তাদের হাতে বই তুলে দিতে চাই। সেই লক্ষ্যেই আমাদের এ স্বল্

বইমেলায় খুদে শিক্ষার্থীদের প্রাণের উচ্ছ্বাস

শিশুদের বই পড়ার অভ্যাস বৃদ্ধি ও শিশুদের বইমুখী করতে ঝিনাইদহে ব্যতিক্রমী শিশুতোষ বইমেলা অনুষ্ঠিত হয়েছে। মেলায় শহরের বিভিন্ন স্কুল ও কিন্ডারগার্টেন স্কুলের খুদে শিক্ষার্থীরা আনন্দ উৎসবে মেতে ওঠে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) শহরের আদর্শপাড়ায় অবস্থিত মর্নিংবেল কিন্ডারগার্টেন স্কুলে এ দিনব্যাপী এ বইমেলার আয়োজন করা হয়।

এতে মর্নিংবেল কিন্ডারগার্টেন স্কুলসহ অন্যান্য স্কুলের খুদে শিক্ষার্থীরাও অংশ নেন। মেলায় শিশুতোষ ছড়া, কবিতা ও রম্য গল্পের বই দিয়ে তিনটি বিশেষ স্টল বসানো হয়। শিশুরা এসব স্টল ঘুরে ঘুরে তাদের পছন্দ অনুযায়ী বিভিন্ন বই সংগ্রহ করে। এসময় শিশুদের সঙ্গে মেলায় অভিভাবকদেরও উপস্থিতি ছিল সরব। এছাড়া শিক্ষক-শিক্ষিকাসহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ বইমেলায় উপস্থিত ছিলেন।

বইমেলায় খুদে শিক্ষার্থীদের প্রাণের উচ্ছ্বাস

মেলার আয়োজক মর্নিংবেল কিন্ডারগার্টেন স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক শাহীনুর আলম লিটন বলেন, শিশুদের মাঝে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে আমাদের এ ব্যতিক্রমী আয়োজন। খুদে শিক্ষার্থী বন্ধু ও শিশুরা দিনদিন অতিমাত্রায় মোবাইল ফোনের প্রতি ঝুঁকে পড়ছে। আমরা শিশুদের মোবাইল ফোনের আসক্তি দূর করে তাদের হাতে বই তুলে দিতে চাই। সেই লক্ষ্যেই আমাদের এ স্বল্প প্রয়াস।

এম শাহজাহান/আরএইচ/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow