বইমেলায় মোহাম্মদ অংকনের নতুন ৩ বই

অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে তরুণ লেখক মোহাম্মদ অংকনের নতুন তিনটি বই। বই তিনটি প্রকাশ করছে লেখাচিত্র প্রকাশনী। বইগুলো হলো—কাব্যগ্রন্থ ‘ভালো থেকো তুমি’, উপন্যাস ‘ভালোবাসি হয়নি বলা’ এবং ছোটগল্প ‘জীবনবোধের টুকরো গল্প’। কবিতা ও উপন্যাসের প্রচ্ছদ করেছেন শফিক মামুন এবং গল্পের বইয়ের প্রচ্ছদ করেছেন আল নোমান। এ নিয়ে তার প্রকাশিত বইয়ের সংখ্যা দাঁড়ালো ত্রিশটি। প্রকাশক জানান, ‘ভালো থেকো তুমি’ এবং ‘জীবনবোধের টুকরো গল্প’ বই দুটি এরই মধ্যে স্টলে পাওয়া যাচ্ছে আর ‘ভালোবাসি হয়নি বলা’ বইটিও খুব শিগগির পাওয়া যাবে। লেখকের সব বই ৩২৯ নম্বর স্টলে পাওয়া যাচ্ছে। এ ছাড়া অনলাইন বুকশপেও পাওয়া যাচ্ছে। আরও পড়ুনবইমেলায় ‘এসইও’ বিষয়ে তাজবীর সজীবের বই  ‘ভালো থেকো তুমি’ বইটির মলাট মূল্য ২২০ টাকা, ‘ভালোবাসি হয়নি বলা’ বইটির মূল্য ৪০০ টাকা এবং ‘জীবনবোধের টুকরো গল্প’ ছোটগল্পগ্রন্থের মূল্য ৩২০ টাকা। মোহাম্মদ অংকনের জন্ম ও বেড়ে ওঠা নাটোরের সিংড়া উপজেলায়। ‘পাঁপড়ি-করামত আলী পাণ্ডুলিপি পুরস্কার’; ‘লিখিয়ে পাণ্ডুলিপি পুরস্কার’; ‘প্রিয় বাংলা পাণ্ডুলিপি পুরস্কার’সহ বিভিন্ন পুরস্কার ও সম্মাননা আছে লেখকের ঝুলিতে। এসইউ

বইমেলায় মোহাম্মদ অংকনের নতুন ৩ বই

অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে তরুণ লেখক মোহাম্মদ অংকনের নতুন তিনটি বই। বই তিনটি প্রকাশ করছে লেখাচিত্র প্রকাশনী। বইগুলো হলো—কাব্যগ্রন্থ ‘ভালো থেকো তুমি’, উপন্যাস ‘ভালোবাসি হয়নি বলা’ এবং ছোটগল্প ‘জীবনবোধের টুকরো গল্প’।

কবিতা ও উপন্যাসের প্রচ্ছদ করেছেন শফিক মামুন এবং গল্পের বইয়ের প্রচ্ছদ করেছেন আল নোমান। এ নিয়ে তার প্রকাশিত বইয়ের সংখ্যা দাঁড়ালো ত্রিশটি।

প্রকাশক জানান, ‘ভালো থেকো তুমি’ এবং ‘জীবনবোধের টুকরো গল্প’ বই দুটি এরই মধ্যে স্টলে পাওয়া যাচ্ছে আর ‘ভালোবাসি হয়নি বলা’ বইটিও খুব শিগগির পাওয়া যাবে। লেখকের সব বই ৩২৯ নম্বর স্টলে পাওয়া যাচ্ছে। এ ছাড়া অনলাইন বুকশপেও পাওয়া যাচ্ছে।

‘ভালো থেকো তুমি’ বইটির মলাট মূল্য ২২০ টাকা, ‘ভালোবাসি হয়নি বলা’ বইটির মূল্য ৪০০ টাকা এবং ‘জীবনবোধের টুকরো গল্প’ ছোটগল্পগ্রন্থের মূল্য ৩২০ টাকা।

মোহাম্মদ অংকনের জন্ম ও বেড়ে ওঠা নাটোরের সিংড়া উপজেলায়। ‘পাঁপড়ি-করামত আলী পাণ্ডুলিপি পুরস্কার’; ‘লিখিয়ে পাণ্ডুলিপি পুরস্কার’; ‘প্রিয় বাংলা পাণ্ডুলিপি পুরস্কার’সহ বিভিন্ন পুরস্কার ও সম্মাননা আছে লেখকের ঝুলিতে।

এসইউ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow