বইমেলায় রকিবুল আমিনের ‘ভয়ংকর বান্ধবী’
চলছে অমর একুশে বইমেলা। প্রতি বছরের ন্যায় এবারো প্রকাশিত হয়েছে তরুণ কথাশিল্পী রকিবুল আমিনের ১৯ তম বই- ভিন্ন গল্পের ভিন্ন রকম থ্রিলার ‘ভয়ংকর বান্ধবী।’ বইটি প্রকাশ করেছে দেশের খ্যাতনামা প্রকাশনা সংস্থা শব্দশিল্প। বইমেলায় শব্দশিল্পের স্টল নং ৭২১-৭২৪। বইটি সম্পর্কে লেখক রকিবুল আমিন বলেন, আমি সব সময় চেষ্টা করি পাঠকদের গল্পের ছলে কিছু ম্যাসেজ দিতে যা তাদের বিবেক বোধ কে জাগ্রত করবে। পাশাপাশি পাঠক কখনো রোমাঞ্চিত হবে, কখনো স্বপ্নের তরীতে ভাসতে ভাসতে চরিত্রগুলোর সাথে মিশে যাবে। আমি চাই বর্তমান প্রজন্ম বইয়ের নেশায় বোধ হয়ে থাকুক। আমার বিশ্বাস ভয়ংকর বান্ধবী পাঠকদের আস্থা আর ভালোবাসা পাবে। রকিবুল আমিন লেখালেখি করছেন দুই দশক ধরে। তার প্রকাশিত বইয়ের সংখ্যা ১৯ টি। উল্লেখ যোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে - ভূতের বাড়ি অস্ট্রেলিয়া, ঘোড়ার ডিম, রাতুলের কুকুর ও পাকিসেনা, ভালোবাসার বেলা অবেলা, তোমার জন্য লাল গোলাপ, স্কুল পালিয়ে ভূতের গুহায়, একাত্তরের গল্প, হুমায়ুনের রসিকতা, ভূতের চশমা অন্যতম। নিভৃতচারী এই কথাশিল্পী পেশায় একজন শিক্ষক। এইচআর/জেআইএম
চলছে অমর একুশে বইমেলা। প্রতি বছরের ন্যায় এবারো প্রকাশিত হয়েছে তরুণ কথাশিল্পী রকিবুল আমিনের ১৯ তম বই- ভিন্ন গল্পের ভিন্ন রকম থ্রিলার ‘ভয়ংকর বান্ধবী।’ বইটি প্রকাশ করেছে দেশের খ্যাতনামা প্রকাশনা সংস্থা শব্দশিল্প। বইমেলায় শব্দশিল্পের স্টল নং ৭২১-৭২৪।
বইটি সম্পর্কে লেখক রকিবুল আমিন বলেন, আমি সব সময় চেষ্টা করি পাঠকদের গল্পের ছলে কিছু ম্যাসেজ দিতে যা তাদের বিবেক বোধ কে জাগ্রত করবে। পাশাপাশি পাঠক কখনো রোমাঞ্চিত হবে, কখনো স্বপ্নের তরীতে ভাসতে ভাসতে চরিত্রগুলোর সাথে মিশে যাবে। আমি চাই বর্তমান প্রজন্ম বইয়ের নেশায় বোধ হয়ে থাকুক। আমার বিশ্বাস ভয়ংকর বান্ধবী পাঠকদের আস্থা আর ভালোবাসা পাবে।
রকিবুল আমিন লেখালেখি করছেন দুই দশক ধরে। তার প্রকাশিত বইয়ের সংখ্যা ১৯ টি। উল্লেখ যোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে - ভূতের বাড়ি অস্ট্রেলিয়া, ঘোড়ার ডিম, রাতুলের কুকুর ও পাকিসেনা, ভালোবাসার বেলা অবেলা, তোমার জন্য লাল গোলাপ, স্কুল পালিয়ে ভূতের গুহায়, একাত্তরের গল্প, হুমায়ুনের রসিকতা, ভূতের চশমা অন্যতম। নিভৃতচারী এই কথাশিল্পী পেশায় একজন শিক্ষক।
এইচআর/জেআইএম
What's Your Reaction?