বগুড়ার শজিমেক হাসপাতাল ২ হাজার শয্যায় উন্নতিকরণের দাবি

বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল দুই হাজার শয্যায় উন্নতিকরণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। এ ছাড়া পরিস্কার-পরিচ্ছন্ন, মেডিকেল বিশ্ববিদ্যালয়, আইসিইউ, সিসিইউ, পিসিইউ, ডায়ালাইসিস, রেডিওথেরাপি এবং কেমোথেরাপিসহ চিকিৎসা সেবায় অন্যান্য সরমঞ্জাদী বৃদ্ধিকরণ ও দ্রুত বাস্তবায়নের দাবি জানানো হয়। শনিবার (২৫ এপ্রিল) বেলা ১১টায় বগুড়া শহরের ঐতিহাসিক সাতমাথায় ‘নাগরিকদের জন্য আমরা’ নামের সংগঠন এ কর্মসূচি পালন করে। সংগঠনের সভাপতি অধ্যাপক লুৎফর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মাদ আবু মুসার পরিচালনায় বক্তব্য রাখেন- বগুড়া প্রেস ক্লাবের সহ-সভাপতি মীর্জা সেলিম রেজা, নির্বাহী সদস্য ও দৈনিক ইনকিলাবের সিনিয়র সাংবাদিক মহসিন আলী রাজু, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার নির্বাহী সদস্য প্রতিক ওমর, সংগঠনের উপদেষ্ঠা সদস্য মাহবুবুর রহমান ছোটন, গোলাম ফারুক সোহেল, নুর হোদা, হান্নান নবাব, সহ-সভাপতি অ্যাডভোকেট জুলফিকার আলী, যুগ্ম সম্পাদক মাসুম মিয়া, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, দপ্তর সম্পাদক সাইদুর রহমান সাজু, সংগঠনের অধ্যাপক জুলফিকার আলী ভুট্টো, সাজ্জাদুর রহমান সুজা, আজিজুল হক, আল আমি

বগুড়ার শজিমেক হাসপাতাল ২ হাজার শয্যায় উন্নতিকরণের দাবি

বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল দুই হাজার শয্যায় উন্নতিকরণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। এ ছাড়া পরিস্কার-পরিচ্ছন্ন, মেডিকেল বিশ্ববিদ্যালয়, আইসিইউ, সিসিইউ, পিসিইউ, ডায়ালাইসিস, রেডিওথেরাপি এবং কেমোথেরাপিসহ চিকিৎসা সেবায় অন্যান্য সরমঞ্জাদী বৃদ্ধিকরণ ও দ্রুত বাস্তবায়নের দাবি জানানো হয়।

শনিবার (২৫ এপ্রিল) বেলা ১১টায় বগুড়া শহরের ঐতিহাসিক সাতমাথায় ‘নাগরিকদের জন্য আমরা’ নামের সংগঠন এ কর্মসূচি পালন করে।

সংগঠনের সভাপতি অধ্যাপক লুৎফর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মাদ আবু মুসার পরিচালনায় বক্তব্য রাখেন- বগুড়া প্রেস ক্লাবের সহ-সভাপতি মীর্জা সেলিম রেজা, নির্বাহী সদস্য ও দৈনিক ইনকিলাবের সিনিয়র সাংবাদিক মহসিন আলী রাজু, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার নির্বাহী সদস্য প্রতিক ওমর, সংগঠনের উপদেষ্ঠা সদস্য মাহবুবুর রহমান ছোটন, গোলাম ফারুক সোহেল, নুর হোদা, হান্নান নবাব, সহ-সভাপতি অ্যাডভোকেট জুলফিকার আলী, যুগ্ম সম্পাদক মাসুম মিয়া, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, দপ্তর সম্পাদক সাইদুর রহমান সাজু, সংগঠনের অধ্যাপক জুলফিকার আলী ভুট্টো, সাজ্জাদুর রহমান সুজা, আজিজুল হক, আল আমিন মন্ডল, সুমাইয়া আক্তার শিমু, দিলরুবা ইয়াছমিন, সামিয়া আক্তার আইভি, শিউলী বেগম।

মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালটি এখন নিজেই রোগী। যত্রতত্র ময়লা আর্বজনা, বিশেষ করে রোগী বা তাদের লোকজন বাথরুমে যেতেই পারে না। পরিস্কার-পরিচ্ছন্নতার চরম অবহেলা। এ ক্ষেত্রে সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষেরও যেন তেমন নজর নেই।

তারা আরও বলেন, হাসপাতালে নিয়মের চেয়ে কয়েক গুণ বেশি রোগী ভর্তি হওয়ায় ২ হাজার শয্যায় উন্নতিকরণ, মেডিকেল কলেজ থেকে বিশ্ববিদ্যালয়ে উন্নতিকরণ, হাসপাতালের আইসিইউ সিসিইউ, পিসিইউ, ডায়ালাইসিস, রেডিওথেরাপি এবং কেমোথেরাপি চাহিদার তুলায় অত্যন্ত কম রয়েছে। যা রোগীরা প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছে। এ ছাড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা সেবায় অন্যান্য সরমঞ্জাদি অত্যন্ত কম থাকায় তা জরুরিভাবে বৃদ্ধির দাবি জানানো হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow