বগুড়ায় উপনির্বাচনে প্রার্থীদের ব্যয়সীমা জানাল নির্বাচন কমিশন
আসন্ন বগুড়া-৬ আসনের উপনির্বাচনে প্রার্থীরা ভোটার প্রতি ১০ টাকা হারে এ আসনের ৪ লাখ ৫৪ হাজার ৪৩ জন ভোটার ভোটারের জন্য সর্বোচ্চ ৪৫ লাখ ৫৪ হাজার ৪৩০ টাকা ব্যয় করতে পারবেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন। মঙ্গলবার (১৭ মার্চ) বগুড়া জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা ফজলুল করিম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, নির্বাচন কমিশন (ইসি) মঙ্গলবার এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে। বগুড়া-৬ আসনের ভোটার সংখ্যা ৪ লাখ ৫৪ হাজার ৪৩ জন। সে হিসাবে ভোটার প্রতি ১০ টাকা খরচ করলে এ আসনের প্রার্থীরা মোট ৪৫ লাখ ৫৪ হাজার ৪৩০ টাকার বেশি ব্যয় করতে পারবেন না। জানা গেছে, বগুড়া-৬ আসনে বিএনপির রেজাউল করিম বাদশা, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আবিদুর রহমান ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির মো. আল আলিম তালুকদার রয়েছে ভোটের মাঠে। এদিকে এ নির্বাচনে সিসি ক্যামেরা ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নির্দেশনায় বলা হয়েছে ‘বগুড়া-৬ আসনে ভোটের তিন দিন আগে থেকেই সব ভোটকেন্দ্রের সিসি ক্যামেরা সচল রাখার জন্য বলা হয়েছে। ভোটকেন্দ্রের যে কক্ষে সিসি ক্যামেরা থাকবে সেই কক্ষে ভোট গণনা করতেও বলা হয়েছে। একইসঙ্গে নির্বাচন শেষে সিসি ক্যা
আসন্ন বগুড়া-৬ আসনের উপনির্বাচনে প্রার্থীরা ভোটার প্রতি ১০ টাকা হারে এ আসনের ৪ লাখ ৫৪ হাজার ৪৩ জন ভোটার ভোটারের জন্য সর্বোচ্চ ৪৫ লাখ ৫৪ হাজার ৪৩০ টাকা ব্যয় করতে পারবেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
মঙ্গলবার (১৭ মার্চ) বগুড়া জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা ফজলুল করিম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, নির্বাচন কমিশন (ইসি) মঙ্গলবার এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে। বগুড়া-৬ আসনের ভোটার সংখ্যা ৪ লাখ ৫৪ হাজার ৪৩ জন। সে হিসাবে ভোটার প্রতি ১০ টাকা খরচ করলে এ আসনের প্রার্থীরা মোট ৪৫ লাখ ৫৪ হাজার ৪৩০ টাকার বেশি ব্যয় করতে পারবেন না।
জানা গেছে, বগুড়া-৬ আসনে বিএনপির রেজাউল করিম বাদশা, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আবিদুর রহমান ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির মো. আল আলিম তালুকদার রয়েছে ভোটের মাঠে।
এদিকে এ নির্বাচনে সিসি ক্যামেরা ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নির্দেশনায় বলা হয়েছে ‘বগুড়া-৬ আসনে ভোটের তিন দিন আগে থেকেই সব ভোটকেন্দ্রের সিসি ক্যামেরা সচল রাখার জন্য বলা হয়েছে। ভোটকেন্দ্রের যে কক্ষে সিসি ক্যামেরা থাকবে সেই কক্ষে ভোট গণনা করতেও বলা হয়েছে। একইসঙ্গে নির্বাচন শেষে সিসি ক্যামেরার তথ্য সংরক্ষণ করারও নির্দেশনা দেওয়া হয়েছে।’
এই আসনে ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান নির্বাচন করে জয়ী হন। কিন্তু সংসদে একই সঙ্গে দু’টো আসনের সদস্য থাকার আইন না থাকায় ঢাকা-১৭ আসনটি ধরে রেখে বগুড়া-৬ আসনটি ছেড়ে দেন তিনি। পরবর্তী আসনটি শূন্য ঘোষণা করে নতুন করে তফসিল দেয় কমিশন।
ইসির তথ্য অনুযায়ী, এ আসনের মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৫৪ হাজার ৪৩ জন। এরমধ্যে পুরুষ ভোটার ২ লাখ ১৯ হাজার ৯২৩ জন। নারী ভোটার ২ লাখ ৩০ হাজার ৩৭৪ জন, পোস্টাল ব্যালটের ভোটার- ৩ হাজার ৭ শত ৩৬ জন। হিজড়া ভোটার রয়েছে ১০ জন। এ আসনে ভোটকেন্দ্রের সংখ্যা ১৫০টি আর ভোটকক্ষের সংখ্যা ৮৩৫টি যার মধ্যে ৭৮৭ টি স্থায়ী আর অস্থায়ী ৪৮টি।
আগামী ৯ এপ্রিল এই আসনে সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ করবে ইসি।
What's Your Reaction?