বগুড়ায় ‘ঘরের ছেলে’ তারেক, ‘আজ আমার কিছু দেবার নেই, শুধু চাইবার আছে’

পৈত্রিক জেলা বগুড়ায় মধ্যরাতে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের উপস্থিতিতে ‘জনতরঙ্গ’ সৃষ্টি হয়। নির্বাচনি জনসভা হলেও নিজের জেলার মানুষের সামনে দাঁড়িয়ে বক্তব্য দিতে গিয়ে আবেগাপ্লুত হয়ে তিনি বলেন, “ঘরের মানুষের কাছে বলার কিছু নেই।” তবে এবারের নির্বাচনকে বিশেষভাবে গুরুত্বপূর্ণ বলে ধানের শীষকে জয়ী করার জন্য বগুড়াবাসীর প্রতি আহ্বান জানান তিনি। বৃহস্পতিবার নওগাঁর জনসভা থেকে তারেক রহমানের বগুড়া শহরের ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে পৌঁছাতে মধ্যরাত হয়ে যায়। লাখো মানুষ তাকে অভ্যর্থনা জানায়। স্লোগানে স্লোগানে প্রকম্পিত হয় জনসভার মাঠ ও আশপাশের এলাকা।

বগুড়ায় ‘ঘরের ছেলে’ তারেক, ‘আজ আমার কিছু দেবার নেই, শুধু চাইবার আছে’

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow