বগুড়ায় নির্বাচনি বুথে হামলা-ভাঙচুর, জামায়াত নেতা নিখোঁজ

বগুড়া-৬ (সদর) আসনের একটি ভোটকেন্দ্রে জামায়াতে ইসলামীর নির্বাচনি বুথ ভাঙচুর ও নেতাকর্মীদের মারধরের অভিযোগ উঠেছে বিএনপির বিরুদ্ধে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে মহিষবাথান সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে শেখেরকোলা ইউনিয়ন জামায়াতের ৭ নম্বর ওয়ার্ড সভাপতি মাহফুজুর রহমান নিখোঁজ রয়েছেন বলে দাবি করেছে তার দল। স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, ভোট গ্রহণ শুরুর কিছু সময় পর বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে বিএনপির একদল কর্মী জামায়াতের বুথটিতে হামলা চালায়। এতে জামায়াতের অন্তত তিনজন আহত হন। খবর পেয়ে সেনাবাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে আশপাশের এলাকায় অভিযান চালিয়ে ভাঙা চেয়ার ও পুড়িয়ে দেওয়া ভোটার তালিকা উদ্ধার করে সেনাবাহিনী। বগুড়া শহর জামায়াতের গণমাধ্যম বিষয়ক সম্পাদক ইকবাল হোসেন অভিযোগ করে বলেন, বিভিন্ন স্থানের মতো বগুড়াতেও আমাদের নেতাকর্মীদের ওপর হামলা ও আক্রমণ হচ্ছে। শেখেরকোলায় বিএনপি আমাদের নির্বাচনি বুথে হামলার পর ওয়ার্ড সভাপতি মাহফুজকে তুলে নিয়ে গেছে। এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যা

বগুড়ায় নির্বাচনি বুথে হামলা-ভাঙচুর, জামায়াত নেতা নিখোঁজ

বগুড়া-৬ (সদর) আসনের একটি ভোটকেন্দ্রে জামায়াতে ইসলামীর নির্বাচনি বুথ ভাঙচুর ও নেতাকর্মীদের মারধরের অভিযোগ উঠেছে বিএনপির বিরুদ্ধে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে মহিষবাথান সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে শেখেরকোলা ইউনিয়ন জামায়াতের ৭ নম্বর ওয়ার্ড সভাপতি মাহফুজুর রহমান নিখোঁজ রয়েছেন বলে দাবি করেছে তার দল।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, ভোট গ্রহণ শুরুর কিছু সময় পর বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে বিএনপির একদল কর্মী জামায়াতের বুথটিতে হামলা চালায়। এতে জামায়াতের অন্তত তিনজন আহত হন। খবর পেয়ে সেনাবাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে আশপাশের এলাকায় অভিযান চালিয়ে ভাঙা চেয়ার ও পুড়িয়ে দেওয়া ভোটার তালিকা উদ্ধার করে সেনাবাহিনী।

বগুড়া শহর জামায়াতের গণমাধ্যম বিষয়ক সম্পাদক ইকবাল হোসেন অভিযোগ করে বলেন, বিভিন্ন স্থানের মতো বগুড়াতেও আমাদের নেতাকর্মীদের ওপর হামলা ও আক্রমণ হচ্ছে। শেখেরকোলায় বিএনপি আমাদের নির্বাচনি বুথে হামলার পর ওয়ার্ড সভাপতি মাহফুজকে তুলে নিয়ে গেছে। এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

হামলার অভিযোগের বিষয়ে জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম বলেন, বিএনপির নিশ্চিত বিজয় দেখে অনেকে ইচ্ছাকৃতভাবে নিজেরাই নিজেদের জিনিসপত্র ভাঙচুর করছে এবং মিথ্যা তথ্য ছড়াচ্ছে।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক টিম কাজ করছে। জামায়াতের পক্ষ থেকে দেওয়া অভিযোগটি আমরা আমলে নিয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

রিপোর্ট লেখা পর্যন্ত নিখোঁজ জামায়াত নেতা মাহফুজুর রহমানের কোনো হদিস পাওয়া যায়নি বলে জানা গেছে।

এল.বি/কেএইচকে/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow