বগুড়ায় যুবদল নেতা বহিষ্কার
বগুড়ায় অপহরণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে শহর যুবদলের সহসভাপতি রায়হান শরীফ মাসুমকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার (৩ মার্চ) রাতে জেলা যুবদলের দপ্তর সম্পাদক সাজু আহম্মেদ রবি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাকে প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে বহিষ্কারের কথা জানানো হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, বগুড়া আদালত চত্বর থেকে হাজিরা দিতে আসা নয়ন নামের এক যুবককে অপহরণের অভিযোগ ওঠে শহর যুবদলের সহসভাপতি মাসুমের বিরুদ্ধে। অপহৃত ওই যুবককে উদ্ধার করতে গিয়ে মারধরের শিকার হন স্থানীয় শ্রমিক দল নেতা শহিদুল ইসলাম।
সোমবার (২ মার্চ) রাতে শহরের জলেশ্বরীতলা এলাকার একটি ভবন থেকে ওই যুবকসহ দুইজনকে উদ্ধার করে পুলিশ। ভুক্তভোগী ও পুলিশ সূত্রে জানা গেছে, বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার বাসিন্দা নয়নের সঙ্গে কাহালুর রেজাউল নামের এক ব্যক্তির টাকা লেনদেন নিয়ে মামলা চলছে। সোমবার (২ মার্চ) ওই মামলায় হাজিরা দিতে বগুড়া আদালতে আসেন নয়ন। হাজিরা শেষে আদালত চত্বর থেকে যুবদল নেতা মাসুমের নেতৃত্বে একদল লোক নয়নকে জোরপূর্বক তুলে নিয়ে যায়।
খবর পেয়ে নয়নের আত্মীয় ও বগুড়া শহর শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম তাকে উদ্ধার করতে জলে
বগুড়ায় অপহরণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে শহর যুবদলের সহসভাপতি রায়হান শরীফ মাসুমকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার (৩ মার্চ) রাতে জেলা যুবদলের দপ্তর সম্পাদক সাজু আহম্মেদ রবি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাকে প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে বহিষ্কারের কথা জানানো হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, বগুড়া আদালত চত্বর থেকে হাজিরা দিতে আসা নয়ন নামের এক যুবককে অপহরণের অভিযোগ ওঠে শহর যুবদলের সহসভাপতি মাসুমের বিরুদ্ধে। অপহৃত ওই যুবককে উদ্ধার করতে গিয়ে মারধরের শিকার হন স্থানীয় শ্রমিক দল নেতা শহিদুল ইসলাম।
সোমবার (২ মার্চ) রাতে শহরের জলেশ্বরীতলা এলাকার একটি ভবন থেকে ওই যুবকসহ দুইজনকে উদ্ধার করে পুলিশ। ভুক্তভোগী ও পুলিশ সূত্রে জানা গেছে, বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার বাসিন্দা নয়নের সঙ্গে কাহালুর রেজাউল নামের এক ব্যক্তির টাকা লেনদেন নিয়ে মামলা চলছে। সোমবার (২ মার্চ) ওই মামলায় হাজিরা দিতে বগুড়া আদালতে আসেন নয়ন। হাজিরা শেষে আদালত চত্বর থেকে যুবদল নেতা মাসুমের নেতৃত্বে একদল লোক নয়নকে জোরপূর্বক তুলে নিয়ে যায়।
খবর পেয়ে নয়নের আত্মীয় ও বগুড়া শহর শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম তাকে উদ্ধার করতে জলেশ্বরীতলা এলাকার একটি ভবনের তিনতলায় যান। সেখানে নয়নকে আটকে রেখে মারধর করা হচ্ছিল। শহিদুল সেখানে পৌঁছালে অভিযুক্তরা তাকেও আটক করে শারীরিক নির্যাতন চালায়।
সোমবার (২ মার্চ) সন্ধ্যার আগে বগুড়া সদর থানা-পুলিশ অভিযান চালিয়ে নয়ন ও শহিদুলকে উদ্ধার করে। তবে পুলিশের উপস্থিতির আগেই অভিযুক্তরা সেখান থেকে সরে যায়।
বগুড়া শহর যুবদলের সভাপতি আহসান হাবিব মমি বলেন, ঘটনাটি জানার পরপরই আমরা জেলা নেতাদের অবহিত করি। দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে এবং অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে রায়হান শরীফ মাসুমকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।
ঘটনার পর থেকে অভিযুক্ত রায়হান শরীফ মাসুম পলাতক রয়েছে। তার মুঠোফোন বন্ধ থাকায় এ বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মাহফুজ আলম বলেন, অপহৃত নয়ন ও শহিদুল ইসলামকে পুলিশ উদ্ধার করেছে। তবে অভিযানের সময় সেখানে অভিযুক্ত কাউকে পাওয়া যায়নি। অপহরণ ও মারধরের ঘটনায় মাসুমসহ জড়িতদের বিরুদ্ধে মামলা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।