বগুড়ায় সন্তানকে গলা টিপে হত্যা করল বাবা
বগুড়ার গাবতলীতে বাবার বিরুদ্ধে ৫মাস বয়সী শিশু সন্তানকে গলা টিপে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২১ মে) দুপুর তিনটার দিকে উপজেলার বালিয়াদিঘী ইউনিয়নের কলাকোপা সুবোধ বাজার এলাকায় এই ঘটনা ঘটে। নিহত ওই শিশুর নাম আব্দুল্লাহ। সে উপজেলার কলাকোপা সুবোধ বাজার এলাকার রায়হান আলীর ছেলে। পুলিশ ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে রায়হান আলী মাদকাসক্ত অবস্থায় ঘরে ঢুকে তার শিশু সন্তান আব্দুল্লাহর গলা চেপে ধরেন। এতে শ্বাসরুদ্ধ হয়ে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়। পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিব হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তিনি আরও বলেন, ঠিক কি কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার পর থেকে অভিযুক্ত বাবাকে আটক করতে পুলিশ অভিযান চালাচ্ছে।
বগুড়ার গাবতলীতে বাবার বিরুদ্ধে ৫মাস বয়সী শিশু সন্তানকে গলা টিপে হত্যার অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (২১ মে) দুপুর তিনটার দিকে উপজেলার বালিয়াদিঘী ইউনিয়নের কলাকোপা সুবোধ বাজার এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত ওই শিশুর নাম আব্দুল্লাহ। সে উপজেলার কলাকোপা সুবোধ বাজার এলাকার রায়হান আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে রায়হান আলী মাদকাসক্ত অবস্থায় ঘরে ঢুকে তার শিশু সন্তান আব্দুল্লাহর গলা চেপে ধরেন। এতে শ্বাসরুদ্ধ হয়ে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়। পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন।
গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিব হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
তিনি আরও বলেন, ঠিক কি কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার পর থেকে অভিযুক্ত বাবাকে আটক করতে পুলিশ অভিযান চালাচ্ছে।
What's Your Reaction?