বগুড়ায় সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়ে নিহত, আহত ১
বগুড়ায় ঢাকা-রংপুর মহাসড়কে অজ্ঞাত যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাবা ও মেয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের স্ত্রী আহত হয়েছেন। জেলার শাজাহানপুর উপজেলার বনানী এলাকায় সোমবার সকাল সাড়ে ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন আনিছুর রহমান এবং তার দুই বছরের কন্যা পুষ্প। আহত আনিছুর রহমানের স্ত্রী আয়েশা বেগমকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বগুড়া ফায়ার স্টেশনের কর্মকর্তা শহীদুল ইসলাম জানান, রংপুরে বেসরকারি সংস্থা ব্র্যাকে কর্মরত আনিছুর রহমান তার স্ত্রী আয়েশা বেগম এবং দুই বছর বয়সী কন্যা পুষ্পকে নিয়ে সোমবার ঈদের ছুটিতে মোটরসাইকেলে গ্রামের বাড়ি পাবনায় যাচ্ছিলেন। সকাল সাড়ে ৬টার দিকে বগুড়ার শাজাহানপুর উপজেলার বনানী এলাকায় পৌঁছালে অজ্ঞাত এক যানের ধাক্কায় তারা মহাসড়কের ওপর ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলেই বাবা-মেয়ে নিহত এবং আয়েশা বেগম আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা সকাল ৭টার দিকে ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করেন এবং আহত আয়েশা বেগমকে হাসপাতালে ভর্তি করেন।
বগুড়ায় ঢাকা-রংপুর মহাসড়কে অজ্ঞাত যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাবা ও মেয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের স্ত্রী আহত হয়েছেন। জেলার শাজাহানপুর উপজেলার বনানী এলাকায় সোমবার সকাল সাড়ে ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন আনিছুর রহমান এবং তার দুই বছরের কন্যা পুষ্প। আহত আনিছুর রহমানের স্ত্রী আয়েশা বেগমকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বগুড়া ফায়ার স্টেশনের কর্মকর্তা শহীদুল ইসলাম জানান, রংপুরে বেসরকারি সংস্থা ব্র্যাকে কর্মরত আনিছুর রহমান তার স্ত্রী আয়েশা বেগম এবং দুই বছর বয়সী কন্যা পুষ্পকে নিয়ে সোমবার ঈদের ছুটিতে মোটরসাইকেলে গ্রামের বাড়ি পাবনায় যাচ্ছিলেন। সকাল সাড়ে ৬টার দিকে বগুড়ার শাজাহানপুর উপজেলার বনানী এলাকায় পৌঁছালে অজ্ঞাত এক যানের ধাক্কায় তারা মহাসড়কের ওপর ছিটকে পড়েন।
এতে ঘটনাস্থলেই বাবা-মেয়ে নিহত এবং আয়েশা বেগম আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা সকাল ৭টার দিকে ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করেন এবং আহত আয়েশা বেগমকে হাসপাতালে ভর্তি করেন।
What's Your Reaction?