বগুড়া সিটি করপোরেশনে গঠিত হচ্ছে ‘ওয়াসা’

বগুড়া সিটি করপোরেশনের নাগরিকদের জন্য পরিবেশবান্ধব, টেকসই ও সুপেয় পানি সরবরাহ নিশ্চিত করতে একটি পূর্ণাঙ্গ ‘ওয়াসা’ (পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ) গঠনের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করেছে সরকার।  সম্প্রতি স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব মোছা. শাকিলা পারভীন স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়। এতে উল্লেখ করা হয়, বগুড়া সিটি করপোরেশন এলাকায় পরিবেশবান্ধব, টেকসই ও গণমুখী পানি সরবরাহ এবং আধুনিক পয়ঃনিষ্কাশন ব্যবস্থা নিশ্চিত করতে ‘ওয়াসা’ গঠনের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হয়েছে। এ লক্ষ্যে সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংগঠন ও ব্যবস্থাপনা অনুবিভাগে একটি প্রস্তাবনা পাঠানো হয়। চিঠিতে উল্লেখ করা হয়েছে, আধুনিক প্রযুক্তিতে সুপেয় ও বিশুদ্ধ পানি সরবরাহের লক্ষ্যেই এই বিশেষায়িত কর্তৃপক্ষ গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে ক্রমবর্ধমান পানির চাহিদা মেটানো এবং ভূগর্ভস্থ পানির ওপর অতিরিক্ত চাপ কমানো সম্ভব হবে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানান, বগুড়াকে দেশের ১৩তম সিটি করপোরেশন হিসেবে স্বীকৃতি দেওয়ায় স্থানীয় সরকার বিভাগ দ্রুত প্রশাসনিক কাঠামো, জ

বগুড়া সিটি করপোরেশনে গঠিত হচ্ছে ‘ওয়াসা’

বগুড়া সিটি করপোরেশনের নাগরিকদের জন্য পরিবেশবান্ধব, টেকসই ও সুপেয় পানি সরবরাহ নিশ্চিত করতে একটি পূর্ণাঙ্গ ‘ওয়াসা’ (পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ) গঠনের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করেছে সরকার। 

সম্প্রতি স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব মোছা. শাকিলা পারভীন স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

এতে উল্লেখ করা হয়, বগুড়া সিটি করপোরেশন এলাকায় পরিবেশবান্ধব, টেকসই ও গণমুখী পানি সরবরাহ এবং আধুনিক পয়ঃনিষ্কাশন ব্যবস্থা নিশ্চিত করতে ‘ওয়াসা’ গঠনের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হয়েছে। এ লক্ষ্যে সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংগঠন ও ব্যবস্থাপনা অনুবিভাগে একটি প্রস্তাবনা পাঠানো হয়।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, আধুনিক প্রযুক্তিতে সুপেয় ও বিশুদ্ধ পানি সরবরাহের লক্ষ্যেই এই বিশেষায়িত কর্তৃপক্ষ গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে ক্রমবর্ধমান পানির চাহিদা মেটানো এবং ভূগর্ভস্থ পানির ওপর অতিরিক্ত চাপ কমানো সম্ভব হবে।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানান, বগুড়াকে দেশের ১৩তম সিটি করপোরেশন হিসেবে স্বীকৃতি দেওয়ায় স্থানীয় সরকার বিভাগ দ্রুত প্রশাসনিক কাঠামো, জনবল নিয়োগ এবং নাগরিক সেবা সম্প্রসারণের কাজ শুরু করেছে। যার মধ্যে আধুনিক পানি ব্যবস্থাপনা অন্যতম।

তিনি আরও বলেন, বর্তমানে শহরের করতোয়া নদী দূষণ এবং ভূগর্ভস্থ পানির আর্সেনিক ঝুঁকি কমাতে, একটি সমন্বিত পানি সরবরাহ প্রকল্প (ওয়াসা) গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। যা নগরীর বর্ধিত এলাকার চাহিদা পূরণ করবে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পক্ষ থেকে দ্রুতই ওয়াসা গঠনের গেজেট প্রকাশ ও প্রশাসনিক প্রস্তুতি শেষ করা হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow