বগুড়া-৬ ও শেরপুর-৩ ভোটে ২৪ মার্চ থেকে পোস্টাল ব্যালট পাঠাব ইসি

বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের উপনির্বাচন উপলক্ষে আগামী ২৪ মার্চ থেকে দেশের ভেতরে অবস্থানরত ভোটারদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো শুরু করবে নির্বাচন কমিশন (ইসি)। ইতোমধ্যে প্রবাসী ভোটারদের কাছে ব্যালট পাঠানো হয়েছে। ভোটের দায়িত্বে নিয়োজিত সরকারি কর্মকর্তা-কর্মচারী, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং কারাবন্দিরা এই ব্যবস্থার আওতায় ভোট দেওয়ার সুযোগ পাবেন। ইসি কর্মকর্তারা জানান, ইতোমধ্যে এ দুই আসনের প্রবাসীদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে। এখন ঈদের ছুটি শেষে আগামী ২৪ মার্চ থেকে দেশের ভিতরে নিবন্ধিতদের পোস্টাল ব্যালট পাঠানোর কাজ শুরু করবে নির্বাচন কমিশন (ইসি)। ইসি সচিব আখতার আহমেদ এ বিষয়ে বলেন,প্রবাসীদের জন্য ওসিভি ব্যালট পাঠানো হয়েছে। আর দেশের ভেতরে থাকা পোস্টাল ভোট গ্রহণ শুরু হবে ২৩ বা ২৪ মার্চের দিকে। জানা যায়, শেরপুর-৩ আসনের পুরুষ ভোটার ২ লাখ ৫ হাজার ৭৭ জন, নারী ভোটার ২ লাখ ৮ হাজার ২৯৩ জন। হিজড়া ভোটার ৭ জন। মোট ভোটার ৪ লাখ ১৩ হাজার ৩৭৭ জন। এদের মধ্যে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছেন ৩ হাজার ৫৭১ জন। এদের মধ্যে আবার প্রবাসী ভোটার ৩৮৩ জন। অন্যদিকে বগুড়া-৬ আসনের ভোটার সংখ্যা ৪

বগুড়া-৬ ও শেরপুর-৩ ভোটে ২৪ মার্চ থেকে পোস্টাল ব্যালট পাঠাব ইসি

বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের উপনির্বাচন উপলক্ষে আগামী ২৪ মার্চ থেকে দেশের ভেতরে অবস্থানরত ভোটারদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো শুরু করবে নির্বাচন কমিশন (ইসি)। ইতোমধ্যে প্রবাসী ভোটারদের কাছে ব্যালট পাঠানো হয়েছে। ভোটের দায়িত্বে নিয়োজিত সরকারি কর্মকর্তা-কর্মচারী, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং কারাবন্দিরা এই ব্যবস্থার আওতায় ভোট দেওয়ার সুযোগ পাবেন।

ইসি কর্মকর্তারা জানান, ইতোমধ্যে এ দুই আসনের প্রবাসীদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে। এখন ঈদের ছুটি শেষে আগামী ২৪ মার্চ থেকে দেশের ভিতরে নিবন্ধিতদের পোস্টাল ব্যালট পাঠানোর কাজ শুরু করবে নির্বাচন কমিশন (ইসি)।

ইসি সচিব আখতার আহমেদ এ বিষয়ে বলেন,প্রবাসীদের জন্য ওসিভি ব্যালট পাঠানো হয়েছে। আর দেশের ভেতরে থাকা পোস্টাল ভোট গ্রহণ শুরু হবে ২৩ বা ২৪ মার্চের দিকে।

জানা যায়, শেরপুর-৩ আসনের পুরুষ ভোটার ২ লাখ ৫ হাজার ৭৭ জন, নারী ভোটার ২ লাখ ৮ হাজার ২৯৩ জন। হিজড়া ভোটার ৭ জন। মোট ভোটার ৪ লাখ ১৩ হাজার ৩৭৭ জন। এদের মধ্যে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছেন ৩ হাজার ৫৭১ জন। এদের মধ্যে আবার প্রবাসী ভোটার ৩৮৩ জন।

অন্যদিকে বগুড়া-৬ আসনের ভোটার সংখ্যা ৪ লাখ ৫৪ হাজার ৪৩ জন। এদের মধ্যে পুরুষ ২ লাখ ২২ হাজার ৭৯৬ জন আর নারী ভোটার ২ লাখ ৩১ হাজার ২৩৭ জন ও হিজড়া ভোটর ১০ জন। এদের মধ্যে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছেন ৩ হাজার ৭৩৪ জন। এদের মধ্যে প্রবাসী ১ হাজার ২৮১ জন।

আগামী ৯ এপ্রিল সকাল সাড়ে ৭ টা থেকে বিকাল সাড়ে ৪ টা পর্যন্ত ভোটগ্রহণ করবে সংস্থাটি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow