সাভারে কয়েকশ হকার-দোকানপাট উচ্ছেদ

পবিত্র ঈদুল ফিতরে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে ঢাকা-আরিচা মহাসড়কে উচ্ছেদ অভিযান চালিয়েছে সাভার উপজেলা প্রশাসন। এসময় মহাসড়ক দখল করে গড়ে ওঠা অবৈধ কয়েকশ হকার ও দোকানপাট উচ্ছেদ করা হয়। বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত সাভার নিউ মার্কেট বাস স্ট্যান্ড এলাকায় এ অভিযান চলে। সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলামের নেতৃত্বে এই উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। অভিযানে সাভারে নিউ মার্কেট ও বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়কের ওপর গড়ে ওঠা কয়েকশ অবৈধ দোকানপাট ও হকারের স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। ইউএনও সাইফুল ইসলাম জানান, ঈদে ঘরমুখো মানুষকে স্বস্তি দিতে এমন অভিযান চলছে। যাতে করে মহাসড়কে যেন কোনো ধরনের যানজট সৃষ্টি না হয়। উচ্ছেদের পর নতুন করে কেউ যদি আবারও দোকান বসায়, তবে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মাহফুজুর রহমান নিপু/এমএন/জেআইএম

সাভারে কয়েকশ হকার-দোকানপাট উচ্ছেদ

পবিত্র ঈদুল ফিতরে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে ঢাকা-আরিচা মহাসড়কে উচ্ছেদ অভিযান চালিয়েছে সাভার উপজেলা প্রশাসন। এসময় মহাসড়ক দখল করে গড়ে ওঠা অবৈধ কয়েকশ হকার ও দোকানপাট উচ্ছেদ করা হয়।

বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত সাভার নিউ মার্কেট বাস স্ট্যান্ড এলাকায় এ অভিযান চলে।

সাভারে কয়েকশ হকার-দোকানপাট উচ্ছেদ

সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলামের নেতৃত্বে এই উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। অভিযানে সাভারে নিউ মার্কেট ও বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়কের ওপর গড়ে ওঠা কয়েকশ অবৈধ দোকানপাট ও হকারের স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়।

ইউএনও সাইফুল ইসলাম জানান, ঈদে ঘরমুখো মানুষকে স্বস্তি দিতে এমন অভিযান চলছে। যাতে করে মহাসড়কে যেন কোনো ধরনের যানজট সৃষ্টি না হয়। উচ্ছেদের পর নতুন করে কেউ যদি আবারও দোকান বসায়, তবে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মাহফুজুর রহমান নিপু/এমএন/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow