বঙ্গোপসাগরে জলদস্যুদের অপরাধ রোধকল্পে পুলিশ সুপারের মতবিনিময়

বরগুনার বলেশ্বর নদীর মোহনাসহ বঙ্গপোসাগরে জলদস্যু কর্তৃক ডাকাতি, চাঁদাবাজি, জেলেদের অপহরণ ও মুক্তিপন দাবী সংক্রান্ত অপরাধ প্রতিরোধে জেলা পুলিশ প্রশাসন কর্তৃক আয়োজিত সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (৩ মার্চ) সকাল ১১ ঘটিকায় বরগুনা জেলা পুলিশ সুপারের অফিসের সম্মেলন কক্ষে আইন-শৃঙ্খলা রক্ষাকারী যৌথবাহিনীর (পুলিশ/র‍্যাব/নৌ পুলিশ/কোষ্টগার্ড/নৌ বাহিনী) সাথে এ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব ও দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন বরগুনা জেলার পুলিশ সুপার জনাব মোঃ কুদরত-ই-খুদা (পিপিএম-সেবা)। এ সময় আরও উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ ইব্রাহীম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্); জনাব শাহেদ আহমেদ চৌধুরী অতিরিক্ত পুলিশ সুপার, (পাথরঘাটা সার্কেল)সহ বরগুনা জেলার বিভিন্ন পর্যায়ের সকল ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় জেলা পুলিশ সুপার বরগুনা জেলার আওতাধীন বঙ্গোপসাগরে জলদস্যুদের ডাকাতি, অপহরণ সহ সকল অপরাধ দমনে বিভিন্ন দিক নির্দেশনা দেন।

বঙ্গোপসাগরে জলদস্যুদের অপরাধ রোধকল্পে পুলিশ সুপারের মতবিনিময়

বরগুনার বলেশ্বর নদীর মোহনাসহ বঙ্গপোসাগরে জলদস্যু কর্তৃক ডাকাতি, চাঁদাবাজি, জেলেদের অপহরণ ও মুক্তিপন দাবী সংক্রান্ত অপরাধ প্রতিরোধে জেলা পুলিশ প্রশাসন কর্তৃক আয়োজিত সভা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (৩ মার্চ) সকাল ১১ ঘটিকায় বরগুনা জেলা পুলিশ সুপারের অফিসের সম্মেলন কক্ষে আইন-শৃঙ্খলা রক্ষাকারী যৌথবাহিনীর (পুলিশ/র‍্যাব/নৌ পুলিশ/কোষ্টগার্ড/নৌ বাহিনী) সাথে এ সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় সভাপতিত্ব ও দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন বরগুনা জেলার পুলিশ সুপার জনাব মোঃ কুদরত-ই-খুদা (পিপিএম-সেবা)।

এ সময় আরও উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ ইব্রাহীম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্); জনাব শাহেদ আহমেদ চৌধুরী অতিরিক্ত পুলিশ সুপার, (পাথরঘাটা সার্কেল)সহ বরগুনা জেলার বিভিন্ন পর্যায়ের সকল ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় জেলা পুলিশ সুপার বরগুনা জেলার আওতাধীন বঙ্গোপসাগরে জলদস্যুদের ডাকাতি, অপহরণ সহ সকল অপরাধ দমনে বিভিন্ন দিক নির্দেশনা দেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow