বজ্রপাতে কৃষকের মৃত্যু, ৩ জনকে হাসপাতালে ভর্তি

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় বজ্রপাতে ফরাছ মিয়া নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন তিনজন। বুধবার (০১ এপ্রিল) সকালে উপজেলার পূর্ব বড় ভাকৈর ইউনিয়নের ছোট ভাকৈর গ্রামের শৈালাগড় হাওরে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, সকালে হাওরে কাজ করছিলেন কয়েকজন। হঠাৎ বৃষ্টি শুরু হলে বজ্রপাতের ঘটনা ঘটে। এতে ছোট ভাকৈর গ্রামের ফরাছ মিয়া (৪৮) ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত হন সামশুল মিয়া (২০), হাফিজুর রহমান (৫০) এবং জাহেদ মিয়া। আহতদের দ্রুত উদ্ধার করে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। পরে তাদের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। নবীগঞ্জ থানার ওসি মোনায়েম মিয়া কালবেলাকে বলেন, বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন তিনজন। আকস্মিক এ বজ্রপাতের ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় সকলকে সতর্ক থাকতে হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow