বজ্রপাতে স্কুলছাত্রীর মৃত্যু

সুনামগঞ্জ সদর উপজেলায় বাড়ির আঙিনায় শুকাতে দেওয়া ধান আনতে গিয়ে বজ্রপাতে আঁখি আক্তার (১৫) নামে দশম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রোববার (১০ মে) বিকেল ৪টার দিকে উপজেলার গৌরারং ইউনিয়নের নলুয়াপাড় গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আঁখি আক্তার নলুয়াপাড় গ্রামের জাহির উদ্দিনের মেয়ে। সে স্থানীয় ইয়াকুব উল্লাহ পাবলিক উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল। স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বৃষ্টি শুরু হয়। এসময় বাড়ির সামনে খোলা আঙিনায় (খলায়) শুকাতে দেওয়া ধান বৃষ্টির হাত থেকে রক্ষা করতে দ্রুত ঘরে তোলার চেষ্টা করছিল আঁখি। কাজ করার সময় হঠাৎ আকস্মিক বজ্রপাতে সে গুরুতর আহত হয়। পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আঁখিকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রতন সেখ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, বৃষ্টির সময় ধান সরাতে গিয়ে বজ্রপাতে ওই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow