বদলে যাচ্ছে ফুটবল বিশ্বকাপ, আসছে নতুন নিয়ম

ফুটবল মানেই উত্তেজনা, গতি আর মাঠের ২২ জন মানুষের ৯০ মিনিটের তুমুল লড়াই। কিন্তু সেই চিরচেনা ফুটবলের রূপ এবার অনেকটাই বদলে যেতে চলেছে আসন্ন বিশ্বকাপে। মাঠে প্লে-টাইম বাড়ানো, অনাকাঙ্ক্ষিত সময় নষ্ট বন্ধ করা এবং মাঠের শৃঙ্খলা ধরে রাখতে বিশ্বকাপ ফুটবলে আসছে একগুচ্ছ বৈপ্লবিক ও কঠোর নিয়ম। টুর্নামেন্ট শুরুর মাত্র কয়েক দিন আগে ফুটবলের আন্তর্জাতিক নিয়ন্ত্রক সংস্থা ফিফা ঘোষণা দিয়েছে যে, বিশ্বকাপে কিছু নতুন নিয়ম কার্যকর হতে চলেছে। ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড (আইএফএবি) জানিয়েছে, ২০২৬-২০২৭ মৌসুম থেকে এবং আসন্ন বিশ্বকাপ থেকেই খেলার নিয়মে বেশ কিছু পরিবর্তন আনা হচ্ছে। ফিফার চিফ রেফারিং অফিসার পিয়েরলুইজি কোলিনা সাংবাদিকদের বলেন, আইএফএবি খেলার নিয়মে যুগান্তকারী কিছু পরিবর্তন অনুমোদন দিয়েছে। ফিফা বিশ্বকাপ ২০২৬-ই হবে এই নিয়মগুলো ব্যবহারকারী প্রথম বড় টুর্নামেন্ট। এই সংশোধনীগুলোর লক্ষ্য হলো- বৈষম্য মোকাবেলা করা, সময় নষ্ট কমানো, ম্যাচের গতি বাড়ানো এবং খেলোয়াড় ও দর্শকের অভিজ্ঞতা উন্নত করা। মুখ ঢেকে কথা বলাখেলার মধ্যে উত্তেজনাপূর্ণ মুহূর্ত হওয়া স্বাভাবিক। ঐ পরিস্থিতিতে কোনো খেলোয়াড়

বদলে যাচ্ছে ফুটবল বিশ্বকাপ, আসছে নতুন নিয়ম

ফুটবল মানেই উত্তেজনা, গতি আর মাঠের ২২ জন মানুষের ৯০ মিনিটের তুমুল লড়াই। কিন্তু সেই চিরচেনা ফুটবলের রূপ এবার অনেকটাই বদলে যেতে চলেছে আসন্ন বিশ্বকাপে। মাঠে প্লে-টাইম বাড়ানো, অনাকাঙ্ক্ষিত সময় নষ্ট বন্ধ করা এবং মাঠের শৃঙ্খলা ধরে রাখতে বিশ্বকাপ ফুটবলে আসছে একগুচ্ছ বৈপ্লবিক ও কঠোর নিয়ম।

টুর্নামেন্ট শুরুর মাত্র কয়েক দিন আগে ফুটবলের আন্তর্জাতিক নিয়ন্ত্রক সংস্থা ফিফা ঘোষণা দিয়েছে যে, বিশ্বকাপে কিছু নতুন নিয়ম কার্যকর হতে চলেছে।

ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড (আইএফএবি) জানিয়েছে, ২০২৬-২০২৭ মৌসুম থেকে এবং আসন্ন বিশ্বকাপ থেকেই খেলার নিয়মে বেশ কিছু পরিবর্তন আনা হচ্ছে। ফিফার চিফ রেফারিং অফিসার পিয়েরলুইজি কোলিনা সাংবাদিকদের বলেন, আইএফএবি খেলার নিয়মে যুগান্তকারী কিছু পরিবর্তন অনুমোদন দিয়েছে। ফিফা বিশ্বকাপ ২০২৬-ই হবে এই নিয়মগুলো ব্যবহারকারী প্রথম বড় টুর্নামেন্ট। এই সংশোধনীগুলোর লক্ষ্য হলো- বৈষম্য মোকাবেলা করা, সময় নষ্ট কমানো, ম্যাচের গতি বাড়ানো এবং খেলোয়াড় ও দর্শকের অভিজ্ঞতা উন্নত করা।

jagonews

মুখ ঢেকে কথা বলা
খেলার মধ্যে উত্তেজনাপূর্ণ মুহূর্ত হওয়া স্বাভাবিক। ঐ পরিস্থিতিতে কোনো খেলোয়াড় যদি হাত, বাহু বা জার্সি দিয়ে মুখ ঢেকে কথা বলেন, তাহলে তাকে লাল কার্ড খেতে হবে। তবে বিপক্ষ দলে খেলা স্বদেশি সতীর্থদের সাথে বন্ধুত্বপূর্ণ আলাপের সময় মুখ ঢাকলে শাস্তি দেওয়া হবে না। এই নিয়মটি আনা হয়েছে বেনফিকার জিয়ানলুকা প্রেস্টিয়ান্নির ঘটনার পর। তার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল যে মুখ ঢেকে তিনি ভিনিসিয়াস জুনিয়রের বিরুদ্ধে বর্ণবিদ্বেষী মন্তব্য করেছেন। উয়েফা তাকে ছয় ম্যাচ নিষিদ্ধ করেছিল এবং পরে সেই নিষেধাজ্ঞা বাড়ানো হয়।

প্রতিবাদে মাঠ ছেড়ে যাওয়া
অনেক সময় দেখা যায় রেফারির সিদ্ধান্ত মেনে নিতে পারেন না খেলোয়াড়। রেফারির সিদ্ধান্তের প্রতিবাদে কোনো খেলোয়াড় মাঠ ছেড়ে গেলে তাকে সরাসরি লাল কার্ড দেওয়া হবে। একই নিয়ম প্রযোজ্য হবে সেই দলের কর্মকর্তার ক্ষেত্রেও, যিনি খেলোয়াড়দের মাঠ ছাড়তে উসকানি দেবেন। কোনো দলের কারণে ম্যাচ পরিত্যক্ত হলে সেই দলকে পরাজিত ঘোষণা করা হবে। এই পরিবর্তন আনা হয়েছে আফ্রিকা কাপ অব নেশনসের ফাইনালে মরক্কোর বিপক্ষে পেনাল্টির সিদ্ধান্তের প্রতিবাদে সেনেগালের মাঠ ছেড়ে যাওয়ার ঘটনার পর।

jagonews

থ্রো-ইন ও গোলকিক কাউন্টডাউন
রেফারি হাত তুলে পাঁচ সেকেন্ডের দৃশ্যমান কাউন্টডাউন শুরু করবেন। থ্রো-ইনের ক্ষেত্রে নির্ধারিত সময়ের মধ্যে বল মাঠে না আসলে প্রতিপক্ষকে থ্রো-ইন দেওয়া হবে। গোলকিকের ক্ষেত্রে কাউন্টডাউন শেষেও কিক না নেওয়া হলে প্রতিপক্ষকে কর্নার কিক দেওয়া হবে।

বদলি খেলোয়াড়ের নিয়ম
বদলির বোর্ড দেখানোর পর খেলোয়াড়ের কাছের বাউন্ডারি লাইন দিয়ে ১০ সেকেন্ডের মধ্যে মাঠ ছাড়তে হবে। নির্ধারিত সময়ে মাঠ না ছাড়লে, পুনরায় খেলা শুরুর এক মিনিট পর প্রথম বিরতিতে রেফারির সংকেতে বিকল্প খেলোয়াড় মাঠে নামতে পারবেন। তবে খেলোয়াড়ের আঘাত বা নিরাপত্তাজনিত উদ্বেগের ক্ষেত্রে ব্যতিক্রম থাকবে।

jagonews

মাঠে চিকিৎসা গ্রহণ
ফুটবলে হরহামেশাই খেলোয়াড়রা ইনজুরিতে পড়তে পারেন। এজন্য চিকিৎসা কর্মীরা মাঠে প্রবেশ করে চিকিৎসা দিয়ে থাকেন। সেই আউটফিল্ড খেলোয়াড়কে খেলা পুনরায় শুরুর পর এক মিনিটের জন্য মাঠের বাইরে থাকতে হবে। তবে গোলরক্ষকের আঘাত, গোলরক্ষক ও আউটফিল্ড খেলোয়াড়ের মধ্যে সংঘর্ষ, সতীর্থদের মধ্যে সংঘর্ষ, গুরুতর আঘাত (যেমন- কনকাশন বা মাথার আঘাত) এবং পেনাল্টি নেওয়ার আগে কেউ আহত হলে ব্যতিক্রম প্রযোজ্য হবে।

jagonews

ভিএআরের ব্যবহার
ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি বা ভিএআরের পরিধি আরও বাড়ানো হচ্ছে। ২০১৭ সালে ফিফা প্রতিযোগিতায় প্রথম ব্যবহার এবং ২০১৮ রাশিয়া বিশ্বকাপে প্রথম প্রয়োগের পর এবার ভিএআর আরও বেশি ক্ষেত্রে কাজ করবে। এখন থেকে স্পষ্ট ভুলে দ্বিতীয় হলুদ কার্ড দেওয়া হলে বা ভুল খেলোয়াড়কে কার্ড দেওয়া হলেও ভিএআর হস্তক্ষেপ করতে পারবে। ভুল কর্নার কিকের ক্ষেত্রেও সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে সংশোধন করা গেলে ভিএআর ব্যবহার করা যাবে। এ ছাড়া সেট পিস থেকে বল মাঠে আসার আগে ফাউল হলেও ভিএআর হস্তক্ষেপ করতে পারবে।

jagonews

হাইড্রেশন বিরতি
প্রতিটি ম্যাচে প্রতি হাফে একটি করে তিন মিনিটের পানি পানের বিরতি থাকবে। যা প্রতি হাফের মাঝামাঝি সময়ে, অর্থাৎ প্রায় ২২তম মিনিটে নেওয়া হবে। তবে রেফারিকে সময় নির্ধারণে কিছুটা নমনীয়তা দেওয়া হয়েছে।

গোলরক্ষকের চিকিৎসা
মাঠে গোলরক্ষক চিকিৎসা নেওয়ার সময় উভয় দলের খেলোয়াড়রা মাঠ ছেড়ে নিজেদের কোচের সাথে 'টাইমআউট' নিতে পারবেন না।

তথ্যসূত্র: আল-জাজিরা

এমএমআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow