বন্ধ থাকা সরকারি পাটকলগুলো দ্রুত চালুর উদ্যোগ : প্রতিমন্ত্রী
বন্ধ থাকা সরকারি পাটকলগুলো দ্রুত চালু করতে বর্তমান সরকার উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম।
বৃহস্পতিবার (৫ মার্চ) সচিবালয়ে জাতীয় পাট দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
প্রতিমন্ত্রী বলেন, দেশে চা ও পাট রপ্তানির কারণে কাঁচামালের সংকটে পড়ছে দেশীয় শিল্পকারখানা। এ কারণে সরকার কাঁচা পাট রপ্তানির বিষয়ে সতর্ক অবস্থান নিয়েছে। তাই কাঁচা পাট রপ্তানি করতে চায় না সরকার।
তিনি আরও বলেন, দেশের পাটশিল্পকে পুনরুজ্জীবিত করতে বন্ধ থাকা সরকারি পাটকলগুলো দ্রুত চালুর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।
প্রতিমন্ত্রী জানান, আগামী শুক্রবার (৬ মার্চ) রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন অনলাইনের মাধ্যমে জাতীয় পাট দিবস–২০২৬-এর উদ্বোধন করবেন।