বরগুনায় ১ লাখ ১৮ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে
বরগুনার ছয়টি উপজেলা ও একটি পৌরসভায় ০৬ থেকে ৫৯ মাস বয়সী মোট ১ লাখ ১৮ হাজার ৬৯৬ জন শিশুকে একটি করে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। চলতি বছরের আগামী ২৮ জুন থেকে শুরু হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন।ক্যাম্পেইন চলাকালে ৬-১১ মাস বয়সী প্রত্যেক শিশুকে একটি করে নীল রঙের এবং ১২-৫৯ মাস বয়সী প্রত্যেক শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থার প্রধানগণ ও স্থানীয় গণমাধ্যমকর্মীদের নিয়ে জাতীয় পুষ্টিসেবা, জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান, স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে এবং বরগুনা জেলা প্রশাসন ও সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে রোববার (২১ জুন) বেলা ১১টার দিকে বরগুনা জেলা প্রশাসক কার্যালয়ের ‘সুবর্ণজয়ন্তী’ হল রুমে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা ও প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।আয়োজিত জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা ও প্রেস ব্রিফিং-এ প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরগুনা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ তাছলিমা আক্তার।সিভিল
বরগুনার ছয়টি উপজেলা ও একটি পৌরসভায় ০৬ থেকে ৫৯ মাস বয়সী মোট ১ লাখ ১৮ হাজার ৬৯৬ জন শিশুকে একটি করে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। চলতি বছরের আগামী ২৮ জুন থেকে শুরু হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন।
ক্যাম্পেইন চলাকালে ৬-১১ মাস বয়সী প্রত্যেক শিশুকে একটি করে নীল রঙের এবং ১২-৫৯ মাস বয়সী প্রত্যেক শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।
জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থার প্রধানগণ ও স্থানীয় গণমাধ্যমকর্মীদের নিয়ে জাতীয় পুষ্টিসেবা, জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান, স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে এবং বরগুনা জেলা প্রশাসন ও সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে রোববার (২১ জুন) বেলা ১১টার দিকে বরগুনা জেলা প্রশাসক কার্যালয়ের ‘সুবর্ণজয়ন্তী’ হল রুমে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা ও প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
আয়োজিত জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা ও প্রেস ব্রিফিং-এ প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরগুনা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ তাছলিমা আক্তার।
সিভিল সার্জন ডা. মোহাম্মদ আবুল ফাত্তাহ্’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক মোঃ নজরুল ইসলাম মোল্লা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস, সিনিয়র সহকারী পুলিশ সুপার। এসময় ক্যাম্পেইন সম্পর্কিত বিভিন্ন প্রশ্ন রেখে বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি মোঃ হাফিজুর রহমান, সাংবাদিক ইউনিয়নের সভাপতি হারুন-আর-রশিদ রিংকু, সাধারণ সম্পাদক আবু জাফর মো. সালেহ, সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক গোলাম হায়দার স্বপনসহ বিভিন্ন গণমাধ্যমকর্মীগণ।
এ অনুষ্ঠানের মাধ্যমে ভিটামিন ‘এ’ সম্পর্কিত একটি স্থির চিত্র সংবলিত তথ্যচিত্র উপস্থাপন করা হয়। একই সাথে সিভিল সার্জন কার্যালয় কর্তৃক তথ্য সংবলিত একটি কাগজ সূত্রমতে- ক্যাম্পেইন চলাকালে বরগুনায় একটি পৌরসভা ও ছয়টি উপজেলায় ৯৫১টি কেন্দ্রে ৪৫৭ জন স্বাস্থ্যকর্মী এবং ১ হাজার ৪৪৫ জন স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করবেন। কেন্দ্রগুলোতে ওই একদিনই সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। চরাঞ্চল ও দুর্গম এলাকায় বিশেষ ব্যবস্থায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য বিভাগ। এছাড়াও নির্দিষ্ট সময়ের বাইরে গিয়ে চার দিন চুলচেড়া খোঁজের মাধ্যমে বাদ পড়া শিশুদের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।
What's Your Reaction?