বরগুনার ডিবি পুলিশের অভিযানে ১৭০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১

বরগুনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ১৭০ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। রোববার (২৯ মার্চ) বেলা আনুমানিক ১১টা ২০ মিনিটে বরগুনা সদর থানা এলাকার ঢলুয়া কড়ইতলা এলাকায় এ অভিযান পরিচালিত হয়। পুলিশ সূত্রে জানা যায়, বাংলাদেশ পুলিশ এর বরগুনা জেলা গোয়েন্দা শাখা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঢলুয়া কড়ইতলা হাজী বাড়ির সামনে বরগুনা-পরীরখাল সড়ক থেকে মো. রিয়াজুল ইসলাম (২৮) নামের এক ব্যক্তিকে আটক করে। এ সময় তার কাছ থেকে ১৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার মোট ওজন প্রায় ১৭ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ৫১ হাজার টাকা। অভিযানটি পরিচালিত হয় বরগুনার পুলিশ সুপার মোঃ কুদরত-ই-খুদা-এর দিকনির্দেশনায়। এছাড়া অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ আব্দুল্লাহ আল মাসুদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ ইব্রাহীম এবং সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সালাহউদ্দিন-এর সার্বিক তত্ত্বাবধানে ডিবির একটি টিম এ অভিযান চালায়। গ্রেফতারকৃত মো. রিয়াজুল ইসলাম বরগুনা জেলার এম বালিয়াতলী ইউনিয়নের পরীরখাল এলাকার বাসিন্দা। প্রাথমিক যাচাইয়ে তার বিরুদ্ধে পূর

বরগুনার ডিবি পুলিশের অভিযানে ১৭০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১

বরগুনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ১৭০ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। রোববার (২৯ মার্চ) বেলা আনুমানিক ১১টা ২০ মিনিটে বরগুনা সদর থানা এলাকার ঢলুয়া কড়ইতলা এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

পুলিশ সূত্রে জানা যায়, বাংলাদেশ পুলিশ এর বরগুনা জেলা গোয়েন্দা শাখা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঢলুয়া কড়ইতলা হাজী বাড়ির সামনে বরগুনা-পরীরখাল সড়ক থেকে মো. রিয়াজুল ইসলাম (২৮) নামের এক ব্যক্তিকে আটক করে। এ সময় তার কাছ থেকে ১৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার মোট ওজন প্রায় ১৭ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ৫১ হাজার টাকা।

অভিযানটি পরিচালিত হয় বরগুনার পুলিশ সুপার মোঃ কুদরত-ই-খুদা-এর দিকনির্দেশনায়। এছাড়া অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ আব্দুল্লাহ আল মাসুদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ ইব্রাহীম এবং সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সালাহউদ্দিন-এর সার্বিক তত্ত্বাবধানে ডিবির একটি টিম এ অভিযান চালায়।

গ্রেফতারকৃত মো. রিয়াজুল ইসলাম বরগুনা জেলার এম বালিয়াতলী ইউনিয়নের পরীরখাল এলাকার বাসিন্দা। প্রাথমিক যাচাইয়ে তার বিরুদ্ধে পূর্বে একাধিক মাদক সংক্রান্ত মামলা থাকার তথ্য পাওয়া গেছে।

এ বিষয়ে সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সালাহউদ্দিন বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে একজন সক্রিয় মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। বরগুনা জেলাকে মাদকমুক্ত রাখতে আমাদের এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে।

তিনি আরো বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) ধারায় বরগুনা থানা-এ একটি মামলা দায়ের করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow