বরগুনার ২টি আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ে বিজয়ী অলিউল্লাহ ও মনি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনার দুটি সংসদীয় আসনে হাড্ডাহাড্ডি লড়াই করে জয় পেয়েছেন বিএনপি ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী। শুক্রবার (১২ ফেব্রুয়ারি) দিনগত মধ্যরাতে বেসরকারি ফলাফল ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও বরগুনা জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার। বরগুনা-১ (বরগুনা সদর, আমতলী ও তালতলী) আসনে হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী কেওড়াবুনিয়া পীর আলহাজ্ব মাওলানা মাহমুদুল হোসাইন অলিউল্লাহ বেসরকারিভাবে জয়ী হয়েছেন। ১৯০টি ভোটকেন্দ্রের ফলাফলে ১ লাখ ৪০ হাজার ২৯১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন অলিউল্লাহ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির নজরুল ইসলাম মোল্লা পেয়েছেন ১ লাখ ৩৬ হাজার ১৪৫ ভোট। এ আসনে গণভোটে হ্যাঁ ভোট পড়েছে ১ লাখ ৭৬ হাজার ১৯৭ টি এবং না ভোট পড়েছে ৮৫ হাজার ৮২০টি। বরগুনা-২ (বামনা, বেতাগী ও পাথরঘাটা) আসনে ১২২টি ভোটকেন্দ্রের ফলাফলে বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও ধানের শীষ প্রার্থী নূরুল ইসলাম মণি ৮৯ হাজার ৪২৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর ডা. সুলতান আহমেদ পেয়েছেন ৮৩ হাজার ১৫ ভোট। এছাড়াও হ্যাঁ ভোট ১

বরগুনার ২টি আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ে বিজয়ী অলিউল্লাহ ও মনি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনার দুটি সংসদীয় আসনে হাড্ডাহাড্ডি লড়াই করে জয় পেয়েছেন বিএনপি ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী।

শুক্রবার (১২ ফেব্রুয়ারি) দিনগত মধ্যরাতে বেসরকারি ফলাফল ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও বরগুনা জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার।

বরগুনা-১ (বরগুনা সদর, আমতলী ও তালতলী) আসনে হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী কেওড়াবুনিয়া পীর আলহাজ্ব মাওলানা মাহমুদুল হোসাইন অলিউল্লাহ বেসরকারিভাবে জয়ী হয়েছেন।

১৯০টি ভোটকেন্দ্রের ফলাফলে ১ লাখ ৪০ হাজার ২৯১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন অলিউল্লাহ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির নজরুল ইসলাম মোল্লা পেয়েছেন ১ লাখ ৩৬ হাজার ১৪৫ ভোট।

এ আসনে গণভোটে হ্যাঁ ভোট পড়েছে ১ লাখ ৭৬ হাজার ১৯৭ টি এবং না ভোট পড়েছে ৮৫ হাজার ৮২০টি।

বরগুনা-২ (বামনা, বেতাগী ও পাথরঘাটা) আসনে ১২২টি ভোটকেন্দ্রের ফলাফলে বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও ধানের শীষ প্রার্থী নূরুল ইসলাম মণি ৮৯ হাজার ৪২৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর ডা. সুলতান আহমেদ পেয়েছেন ৮৩ হাজার ১৫ ভোট। এছাড়াও হ্যাঁ ভোট ১ লাখ ২০ হাজার ৯৯৭ ও না ভোট পড়েছে ৫৭ হাজার ৪৭৪টি

বরগুনা ১ আসনের এই বিজয়ের মাধ্যমে ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রথমবারের মতো জাতীয় সংসদে কণ্ঠস্বর তুলে ধরার সুযোগ পেল। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এটি দেশের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে এবং ভবিষ্যতে দলটির সাংগঠনিক বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অপরদিকে বরগুনা ২ আসনে আলহাজ্ব নুরুল ইসলাম মনি এই নিয়ে ৪বার সংসদ সদস্য হয়ে পাথরঘাটা, বামনা ও বেতাগী এলাকার উন্নয়নে পূর্বের ন্যায় জোড়ালো ভূমিকা রাখবেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow