বরিশালের আকাশে রহস্যময় আলোর ঝলক

বরিশালের আকাশে হঠাৎ দেখা মিলেছে রহস্যময় এক আলোর ঝলক। শুক্রবার (৮ মে) সন্ধ্যায় সূর্যাস্তের পর আকাশের এই অদ্ভুত দৃশ্য সাধারণ মানুষের দৃষ্টি কাড়ে। মুহূর্তের মধ্যেই এই আলো নিয়ে জনমনে শুরু হয় নানা জল্পনা-কল্পনা। শুক্রবার সন্ধ্যায় বরিশাল নগরীর বেলস পার্ক ময়দানে দর্শনার্থীরা যখন সময় কাটাচ্ছিলেন, ঠিক তখনই দক্ষিণ আকাশে আলোর এই বিচ্ছুরণ দেখা যায়। সেখানে উপস্থিত প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার পর হঠাৎ আকাশে অস্বাভাবিক উজ্জ্বল এক আলোর রেখা দেখা যায়। বিষয়টি নজরে আসতেই উৎসুক জনতা ভিড় জমান এবং অনেকেই মোবাইল ফোনে এর ভিডিও ধারণ করেন। সমসাময়িক ইরান-ইসরায়েল যুদ্ধসহ আন্তর্জাতিক পরিস্থিতির সঙ্গে মিলিয়ে অনেকেই ভিন্ন ভিন্ন মন্তব্য করতে থাকেন। ভিডিও ধারণকারী সুমন নামের এক যুবক বলেন, গোধূলি বেলায় হঠাৎ একটি তীব্র আলো দেখতে পাই। এটি প্রায় এক মিনিটের মতো স্থায়ী ছিল এবং পরে আকাশেই মিলিয়ে যায়। অদ্ভুত মনে হওয়ায় সঙ্গে সঙ্গেই ভিডিও করে রাখি। শফিকুল ইসলাম নামের অন্য এক প্রত্যক্ষদর্শী জানান, আলোর ঝলকটি দেখতে অনেকটা মিসাইলের মতো মনে হয়েছে।   এদিকে রহস্যময় আলোর এই ভিডিও মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়

বরিশালের আকাশে রহস্যময় আলোর ঝলক

বরিশালের আকাশে হঠাৎ দেখা মিলেছে রহস্যময় এক আলোর ঝলক। শুক্রবার (৮ মে) সন্ধ্যায় সূর্যাস্তের পর আকাশের এই অদ্ভুত দৃশ্য সাধারণ মানুষের দৃষ্টি কাড়ে। মুহূর্তের মধ্যেই এই আলো নিয়ে জনমনে শুরু হয় নানা জল্পনা-কল্পনা।

শুক্রবার সন্ধ্যায় বরিশাল নগরীর বেলস পার্ক ময়দানে দর্শনার্থীরা যখন সময় কাটাচ্ছিলেন, ঠিক তখনই দক্ষিণ আকাশে আলোর এই বিচ্ছুরণ দেখা যায়।

সেখানে উপস্থিত প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার পর হঠাৎ আকাশে অস্বাভাবিক উজ্জ্বল এক আলোর রেখা দেখা যায়। বিষয়টি নজরে আসতেই উৎসুক জনতা ভিড় জমান এবং অনেকেই মোবাইল ফোনে এর ভিডিও ধারণ করেন। সমসাময়িক ইরান-ইসরায়েল যুদ্ধসহ আন্তর্জাতিক পরিস্থিতির সঙ্গে মিলিয়ে অনেকেই ভিন্ন ভিন্ন মন্তব্য করতে থাকেন।

ভিডিও ধারণকারী সুমন নামের এক যুবক বলেন, গোধূলি বেলায় হঠাৎ একটি তীব্র আলো দেখতে পাই। এটি প্রায় এক মিনিটের মতো স্থায়ী ছিল এবং পরে আকাশেই মিলিয়ে যায়। অদ্ভুত মনে হওয়ায় সঙ্গে সঙ্গেই ভিডিও করে রাখি।

শফিকুল ইসলাম নামের অন্য এক প্রত্যক্ষদর্শী জানান, আলোর ঝলকটি দেখতে অনেকটা মিসাইলের মতো মনে হয়েছে।
 
এদিকে রহস্যময় আলোর এই ভিডিও মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। নেটিজেনদের মধ্যে এটি নিয়ে চলছে মুখরোচক আলোচনা। অনেকে একে ভারতের মিসাইল পরীক্ষা হিসেবে দাবি করছেন।

রাতুল ইসলাম নামে এক ফেসবুক ব্যবহারকারী ভিডিও শেয়ার করে লিখেছেন, ভারত বঙ্গোপসাগর এলাকায় তাদের একটি মিসাইল টেস্ট করেছে। এটি অগ্নি-৪ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এর আগে তারা বঙ্গোপসাগর এলাকায় ‘নোটাম’ জারি করেছিল। বাংলাদেশের উপকূলীয় এলাকাগুলো থেকে এটি স্পষ্টভাবে দেখা গেছে। 

আবার শেফাউল শেখ নামে অপর একজন লিখেছেন, আজ সন্ধ্যা ৭টার কিছু পরে বঙ্গোপসাগরে ভারতের ব্যালিস্টিক মিসাইল পরীক্ষার দৃশ্য বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে দেখা গেছে। এটি অগ্নি সিরিজের আইসিবিএম হতে পারে।

তবে বরিশালের আকাশে দেখা যাওয়া এই রহস্যময় আলোর প্রকৃত উৎস সম্পর্কে এখন পর্যন্ত স্থানীয় প্রশাসন বা আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow