বর্ণাঢ্য আয়োজনে শাবিপ্রবির ৩৬তম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ৩৬ তম বিশ্ববিদ্যালয় দিবস পালিত হয়েছে। কেক কেটে ও আনন্দ শোভাযাত্রার মাধ্যমে দিনটি উদযাপন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ১০টায় ‘প্রশাসনিক ভবন-১’ এর সামনে একযোগে বাংলাদেশ ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন শাবিপ্রবির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম ও বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. মাহবুবুর রশিদ। খোঁজ নিয়ে জানা যায়, সকাল ১০টা ১০ মিনিটে ক্যাম্পাসে আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের গোলচত্বর, চেতনা-৭১, কেন্দ্রীয় কাফেটেরিয়া ও কিলোরোড এলাকা ঘুরে একই স্থানে শেষ হয়। সকাল সাড়ে ১০টায় প্রশাসনিক ভবনের সামনে কেক কাটার মাধ্যমে বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করেন ভারপ্রাপ্ত উপাচার্য। এসময় তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের সূচনালগ্ন থেকে আমি এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছি। বিশ্ববিদ্যালয়ের বড় বড় সব বৃক্ষরাজি দিকে তাকালে মনে হয় তাদের বয়স আর আমার শিক্ষকতার বয়স একই। তিনি আরও বলেন, গতকাল দেশে ত্রয়োদশ জাতী

বর্ণাঢ্য আয়োজনে শাবিপ্রবির ৩৬তম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ৩৬ তম বিশ্ববিদ্যালয় দিবস পালিত হয়েছে। কেক কেটে ও আনন্দ শোভাযাত্রার মাধ্যমে দিনটি উদযাপন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ১০টায় ‘প্রশাসনিক ভবন-১’ এর সামনে একযোগে বাংলাদেশ ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন শাবিপ্রবির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম ও বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. মাহবুবুর রশিদ।

খোঁজ নিয়ে জানা যায়, সকাল ১০টা ১০ মিনিটে ক্যাম্পাসে আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের গোলচত্বর, চেতনা-৭১, কেন্দ্রীয় কাফেটেরিয়া ও কিলোরোড এলাকা ঘুরে একই স্থানে শেষ হয়। সকাল সাড়ে ১০টায় প্রশাসনিক ভবনের সামনে কেক কাটার মাধ্যমে বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করেন ভারপ্রাপ্ত উপাচার্য।

এসময় তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের সূচনালগ্ন থেকে আমি এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছি। বিশ্ববিদ্যালয়ের বড় বড় সব বৃক্ষরাজি দিকে তাকালে মনে হয় তাদের বয়স আর আমার শিক্ষকতার বয়স একই।

তিনি আরও বলেন, গতকাল দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন হয়েছে, আগামীকাল নির্বাচিত সংসদ সদস্যরা শপথ গ্রহণ করবেন। মাঝের দিনটি শাবিপ্রবি দিবস উদযাপন হচ্ছে। ৫ আগস্টের পর দেশে যে পরিবর্তন এসেছিল তারই হাত ধরে সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ও সার্বিক সহযোগিতায় যারা সুষ্ঠু নির্বাচন আয়োজনের ব্যবস্থা করেছেন তাদেরকে আমরা বিশ্ববিদ্যালয়ের পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি।

বর্ণাঢ্য আয়োজনে শাবিপ্রবির ৩৬তম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন

উপাচার্য বলেন, যারা নির্বাচিত হয়েছেন তাদের হাত ধরে দেশ শান্তিময় হবে ও উন্নয়নের শিখরে পৌঁছাবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সবার ঐক্যবদ্ধ চেষ্টায় শাবিপ্রবির উন্নয়নে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন ভারপ্রাপ্ত উপাচার্য।

এসময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও শাবিপ্রবির প্রথম ব্যাচের শিক্ষার্থী অধ্যাপক ড. মো. নিজাম উদ্দিন।

তিনি বলেন, শাবিপ্রবিতে প্রথম দিনটি আমার জীবনের স্বর্ণাক্ষরে লেখা একটি দিন। শুরু থেকে বিশ্ববিদ্যালয়ের স্বার্থে সবসময় ছিলাম এখন পর্যন্ত আছি ও ভবিষ্যতেও থাকব। আমি চাই শাবিপ্রবির চিরাচরিত বৈশিষ্ট্য, গৌরবোজ্জ্বল ইতিহাস, সেটি আরও বৃদ্ধি পাবে। সবাইকে বিশ্ববিদ্যালয় দিবসের শুভেচ্ছা।

এসময় আরও উপস্থিত ছিলেন শাহপরাণ হলের প্রভোস্ট অধ্যাপক ড. ইফতেখার আহমদ, বেগম সিরাজুন্নেছা চৌধুরী হলের প্রভোস্ট অধ্যাপক ড. সাবিহা আফরিন, শাবি শিক্ষক সমিতির সভাপতি সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. আলমগীর কবির, জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. শাহ মো. আতিকুল ইসলাম ও পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. আহমদ কবির প্রমুখ।

এসএইচ জাহিদ/কেএইচকে/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow