বর্ষাকালে ঘুরতে গেলে যেসব বিষয়ে খেয়াল রাখবেন

বৃষ্টি বা বর্ষার সময় সবারই ঘুরতে ভালো লাগে। প্রকৃতির সান্নিধ্যে মন যেন আনন্দে নেচে ওঠে। তবে খেয়াল রাখতে হবে, অসতর্কতায় ভ্রমণ যেন বিষাদে পরিণত না হয়। তাই বেড়াতে বা ভ্রমণে যাওয়ার আগে-পরে কিছু নিয়ম মেনে চলতে হবে। এ সময় লং ড্রাইভে প্রাকৃতিক দৃশ্য মনোমুগ্ধকর মনে হয়। আমাদের চোখ জুড়ায়। পাশাপাশি থাকে নানাবিধ সমস্যাও। আরও পড়ুন বর্ষায় ঝরনা ফিরেছে আপন রূপে, মিরসরাইয়ে বাড়ছে পর্যটক তাই তো বর্ষাকালে ঘুরতে গেলে কিছু বিষয়ে খেয়াল রাখবেন। জেনে নিন সেসব বিষয় সম্পর্কে: ঘুরতে যাওয়ার আগে আবহাওয়ার খবর জেনে নিতে হবে। আবহাওয়া কেমন হবে, তা জেনে নিলে আগে থেকে প্রস্তুতি নিতে পারবেন। পাহাড়ি রাস্তা বর্ষাকালে ভয়ংকর হয়ে থাকে, তাই আগেই আপনাকে প্রস্তুতি নিতে হবে। বর্ষাকালে কিছু ফার্স্ট এইড সাপোর্ট সঙ্গে রাখতে হবে। এ সময় মশা থেকে ডেঙ্গু, ম্যালেরিয়া, স্কিন ডিসিসসহ বিভিন্ন রোগ হতে পারে। বর্ষাকালে ভ্রমণে স্ট্রিট ফুড খেলে সমস্যা হতে পারে। ঠিকঠাক জুতা পরতে হবে। বর্ষাকালে চামড়ার জুতোর বদলে স্নিকার্স পরা যায়। সুতির বদলে সিন্থেটিক কাপড় পরতে চেষ্টা করুন। সড়ক, নৌ ও আকাশ পথে চলাচলে সতর্কতা অবলম্বন করতে হবে। প্রাকৃতিক দু

বর্ষাকালে ঘুরতে গেলে যেসব বিষয়ে খেয়াল রাখবেন

বৃষ্টি বা বর্ষার সময় সবারই ঘুরতে ভালো লাগে। প্রকৃতির সান্নিধ্যে মন যেন আনন্দে নেচে ওঠে। তবে খেয়াল রাখতে হবে, অসতর্কতায় ভ্রমণ যেন বিষাদে পরিণত না হয়।

তাই বেড়াতে বা ভ্রমণে যাওয়ার আগে-পরে কিছু নিয়ম মেনে চলতে হবে। এ সময় লং ড্রাইভে প্রাকৃতিক দৃশ্য মনোমুগ্ধকর মনে হয়। আমাদের চোখ জুড়ায়। পাশাপাশি থাকে নানাবিধ সমস্যাও।

তাই তো বর্ষাকালে ঘুরতে গেলে কিছু বিষয়ে খেয়াল রাখবেন। জেনে নিন সেসব বিষয় সম্পর্কে:

  • ঘুরতে যাওয়ার আগে আবহাওয়ার খবর জেনে নিতে হবে।
  • আবহাওয়া কেমন হবে, তা জেনে নিলে আগে থেকে প্রস্তুতি নিতে পারবেন।
  • পাহাড়ি রাস্তা বর্ষাকালে ভয়ংকর হয়ে থাকে, তাই আগেই আপনাকে প্রস্তুতি নিতে হবে।
  • বর্ষাকালে কিছু ফার্স্ট এইড সাপোর্ট সঙ্গে রাখতে হবে।
  • এ সময় মশা থেকে ডেঙ্গু, ম্যালেরিয়া, স্কিন ডিসিসসহ বিভিন্ন রোগ হতে পারে।
  • বর্ষাকালে ভ্রমণে স্ট্রিট ফুড খেলে সমস্যা হতে পারে।
  • ঠিকঠাক জুতা পরতে হবে। বর্ষাকালে চামড়ার জুতোর বদলে স্নিকার্স পরা যায়।
  • সুতির বদলে সিন্থেটিক কাপড় পরতে চেষ্টা করুন।
  • সড়ক, নৌ ও আকাশ পথে চলাচলে সতর্কতা অবলম্বন করতে হবে।
  • প্রাকৃতিক দুর্যোগের আভাস পেলে নিরাপদ আশ্রয়ে অবস্থান করুন।

এসইউ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow