বলিভিয়ায় বাস দুর্ঘটনায় নিহত ৯, আহত ২২

দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়াসর পশ্চিমাঞ্চলে একটি যাত্রীবাহী বাস উল্টে গিয়ে অন্তত ৯ জন নিহত এবং আরও ২২ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সংবাদমাধ্যম সিনহুয়ায় প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, ভিলা চালাকোলো এলাকার কাছে পিসিগা-ওরুরো আন্তর্জাতিক সড়কে দুর্ঘটনাটি ঘটে। এ সড়কটিই বলিভিয়া ও চিলি-কে সংযুক্ত করেছে।  স্থানীয় পুলিশ জানায়, ২৪ বছর বয়সী বাসচালকের শরীরে কোনো ধরনের মাদকের উপস্থিতি পাওয়া যায়নি। তবে তিনি মাঝারি ধরনের মস্তিষ্কে আঘাত পেয়েছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গতি ও চালকের ক্লান্তির কারণেই দুর্ঘটনাটি ঘটতে পারে। তবে প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। দুর্ঘটনার পর উদ্ধারকর্মীরা আহতদের দ্রুত নিকটস্থ হাসপাতালে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করেছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow